ফাইল ছবি
শিল্প ও সাহিত্য

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

সান নিউজ ডেস্ক: আজ ২৩ এপ্রিল, বিশ্ব বই ও কপিরাইট দিবস। এটি ইউনেস্কো (জাতিসংঘের শিক্ষাগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা) দ্বারা পঠন , প্রকাশনা ও কপিরাইট প্রচারের জন্য আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান।

আরও পড়ুন: বিশ্ব ধরিত্রী দিবস

প্রতিবছর এ দিনটিতে সারা বিশ্বের বইপ্রেমীরা বিশেষ গুরুত্ব নিয়ে উদযাপন করেন। এ বছর ১০০টির অধিক দেশে পালিত হচ্ছে বিশ্ব বই দিবস।

বিশ্বায়নের এ যুগে মেধাবী প্রজন্ম ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার মূল উপাদান হচ্ছে বই এবং চর্চার মূল প্রতিপাদ্য হচ্ছে পাঠাভ্যাস। বিশ্ব বই দিবস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিনটিতে বই পড়ার আনন্দদায়ক অভিজ্ঞতার উদযাপন ও প্রচারণা চালানো হয়। দিনটিতে বই পড়ে অতীত ও ভবিষ্যতের কথা ভাবেন অনেক পাঠক।

আরও পড়ুন: বিশ্ব কণ্ঠ দিবস

বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে ইউনেস্কো বই শিল্পের প্রধান সেক্টর থেকে উপদেষ্টা কমিটির সাথে এক বছরের জন্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল নির্বাচন করে।

প্রতিটি মনোনীত ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল সিটি বই ও পাঠ উদযাপন এবং প্রচারের জন্য কার্যক্রমের একটি কর্মসূচি পালন করে। ২০২৪ সালে স্ট্রাসবার্গকে বিশ্ব বইয়ের রাজধানী হিসেবে মনোনীত করা হয়েছে।

১৯৯৫ সালের ২৩ এপ্রিল প্রথম বিশ্ব বই দিবস পালিত হয়েছিল। যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে এটি মার্চ মাসে পালন করা হয়।

আরও পড়ুন: আধুনিক অলিম্পিকের সূচনা

তবে মূল ধারণাটি ১৯২২ সালে বার্সেলোনার সার্ভান্তেস পাবলিশিং হাউসের পরিচালক ভিসেন্টে ক্ল্যাভেল দ্বারা কল্পনা করা হয়েছিল লেখক মিগুয়েল ডি সারভান্তেসকে সম্মান জানানো এবং বইয়ের বিক্রি বাড়ানোর উপায় হিসাবে।

১৯৯৫ সালে প্যারিসে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে, ২৩ এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস পালিত হবে। কারণ এ তারিখটি উইলিয়াম শেক্সপিয়র ও ইনকা গারসিলাসো দে লা ভেগার মৃত্যুবার্ষিকী। সেই সাথে অনেকের জন্ম বা মৃত্যুর দিন।

এছাড়া বই পড়া, ছাপানো এবং বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়।

আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য দিবস

প্রতিবছর এ দিন উদযাপনের জন্য নানা উদ্যোগ হাতে নেন সারা বিশ্বের পাঠকরা। এসব উদ্যোগের মধ্যে রয়েছে-

১. দীর্ঘদিন ধরে পড়তে চাচ্ছেন, কিন্তু পড়ার সময় পাননি এমন একটি বই পড়তে শুরু করা।
২. স্থানীয় লাইব্রেরিতে যেয়ে তাদের বইয়ের সংগ্রহ যাচাই-বাছাই করে দেখা।
৩. একটি বুক ক্লাব মিটিংয়ে যোগ দেয়া বা নিজেই এ ধরনের কার্যক্রম শুরু করা।
৪. স্থানীয় স্কুল বা দাতব্য প্রতিষ্ঠানে নতুন-পুরনো বই দান করা।

দিনটিতে সামাজিক মাধ্যমে ওয়ার্ল্ড বুক ডে হ্যাশট্যাগ (#WorldBookDay) দিয়ে নিজের প্রিয় বই ও লেখকদের বিষয়ে তথ্য প্রকাশ করা। এ বছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালন করছেন লেখক, পাঠক ও প্রকাশকরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা