সংগৃহীত ছবি
বিনোদন

আমরা সব লিপিবদ্ধ করে যাবো

বিনোদন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বলেছেন, ‘আমরা সব লিপিবদ্ধ করে যাবো।’

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা

তিনি লিখেছেন, “আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়”। মাত্র আট মিনিটের ভিডিওর নিচে চূর্ণ হয়ে যেতে পারে পতিত ফ্যাসিস্টের সব মিথ্যাচার আর প্রোপাগান্ডা নির্মাণ প্রকল্প।’ ‘এটাই শিল্পের শক্তি, আর এই ছোট্ট ভিডিওটার শক্তি হচ্ছে “ট্রুথ” যথা “সত্য”। ভিডিওটাতে মাত্র অল্প কয়টা পরিবারের কষ্ট আমরা দেখেছি।’

তিনি বলেন, ‘এরকম বেদনার গল্প আরো আছে হাজার হাজার। আমাদের সব শহীদ পরিবারের কথা শুনতে হবে, আন্দোলনে আহত সবার কথা শুনতে হবে,শোনাতে হবে সবাইকে।’

ফারুকীর কথায়, ‘এই লক্ষ্যেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আসছে ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রজেক্ট। আমাদের অন্তর্গত বেদনার-ক্রোধের ভার বইবার শক্তি ফ্যাসিস্টের নাই। আমরা লিপিবদ্ধ করে যাবো সব, সব।’

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা