সংগৃহীত ছবি
বিনোদন

অব্যাহতি চেয়েছেন মামুনুর রশীদ

বিনোদন ডেস্ক : বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ।

আরও পড়ুন : চটেছেন মৌসুমী হামিদ

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক চিঠিতে বলা হয়েছে, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে কাজ করতে গিয়ে তাদের সমস্যা হচ্ছে।

মামুনুর রশীদ বলেন, ‘ফেডারেশনের সাধারণ সভায় এই আহ্বায়ক কমিটি করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় কমিটির সঙ্গে কাজের জায়গাটায় আমাদের মিলছে না।’

আরও পড়ুন : বলিউড অভিনেতা গোবিন্দা অসুস্থ

বিষয়টি আরও ব্যাখ্যা করে আহ্বায়ক কমিটির সদস্য মলয় ভৌমিক জানান, ‘আহ্বায়ক কমিটি যখন গঠন করা হয়েছিল তখন বলা হয়েছিল ফেডারেশন পুনর্গঠনের জন্য সব সিদ্ধান্ত আহ্বায়ক কমিটিই নেবে, কিন্তু সেটা হচ্ছে না। পদ্ধতিগত কিছু সংঘাত তৈরি হয়েছে। এই কারণেই আমরা অব্যাহতি চেয়েছি।’

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সভায় অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্ববায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক মলয় ভৌমিক, আহমদ ইকবাল হায়দার, নাদের চৌধুরী ও নাজনীন হাসান চুমকি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা