সংগৃহীত ছবি
বিনোদন

চটেছেন মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছরের শুরুতে চিত্রনাট্যকার, পরিচালক আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে বছর ঘুরতে না ঘুরতেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু গণমাধ্যমে এই অভিনেত্রীর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। যা নিয়ে এ দম্পতি বেশ বিব্রতকর পরিস্থিতিতে পরেছে।

আরও পড়ুন : বলিউড অভিনেতা গোবিন্দা অসুস্থ

এ নিয়ে এক গণমাধ্যমের সাক্ষাৎকারে মৌসুমী হামিদ বলেন, ‘মনে হচ্ছে পরিকল্পিতভাবে কেউ আমাদের ক্ষতি করছে।’

মৌসুমী বলেন, ‘ভুয়া একটি খবর যেভাবে ছড়ানো হচ্ছে, সেটা যদি আমার শ্বশুরবাড়ির লোকদের চোখে পড়ে, তারা কীভাবে দেখবেন। নানা প্রশ্ন তৈরি হবে, সামাজিকভাবে আমি ক্ষতির মুখে পড়ব।’

ডিভোর্সের গুঞ্জন প্রসঙ্গে মৌসুমী হামিদের ভাষ্য, একটি অনুষ্ঠানে দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নে আমার উত্তর ছিল, যেকোনো মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে। সেই খবর যখন ঘুরিয়ে–পেঁচিয়ে লেখা হয় আমার বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে, তখন মানসিক শক্তিই হারিয়ে যায়।

আরও পড়ুন : মহানগর-৩ না আসলে রাজুতে অনশন

এরপর তিনি বলেন, ‘এমন খবরে মাঝেমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগি, মানসিকভাবে অস্থিরতায় দিন কাটে। এই যে একটা কথা একভাবে বলা হয়, সেটা দেখা যায় প্রায়ই অন্যভাবে প্রকাশ পায় ‘

অভিনেত্রীর স্বামী আবু সাইয়িদ রানা জানান, ‘অভিনয়শিল্পীদের সহজেই ব্যক্তিগতভাবে আক্রমণ করা যায়। কেউ এর প্রতিবাদ করবে না। কারও ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানো এক ধরনের অপরাধ।’

প্রসঙ্গত, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন মৌসুমী হামিদ। এরপর কাজ করেছেন নাটক, চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা