সংগৃহীত ছবি
বিনোদন

কুকুর-বিড়াল হত্যায় ক্ষুব্ধ জয়া-সালমান

বিনোদন ডেস্ক: রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় বিচরণ করা অবলা প্রাণীগুলো হয়তো বুঝতেই পারেনি শুক্রবার তাদের শেষ রাত। খাবারের লোভে ডেকে এনে বিষ মিশিয়ে মেরে ফেলে সেই অবলা প্রাণীদের, বাদ যায়নি একটি বিড়ালও।

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা

শুক্রবার রাত থেকেই এমন ঘটনার ছবি, ভিডিও প্রকাশ্যে আসলে তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। সে খবর রীতিমতো পৌঁছে যায় দেশের শোবিজ অঙ্গনেও। রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন অভিনেত্রী জয়া আহসান, সালমান মুক্তাদিররা।

সামাজিক মাধ্যমে জয়া আহসান লিখেছেন, ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ- ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণিপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।

অপরদিকে সালমান মুক্তাদিরও লিখেছেন, ‘আমাদের সঙ্গে এসব কি ঘটছে! আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশু-পাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নাই এখন আর। আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণি হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতেই হবে। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।’

প্রসঙ্গত, রাজধানীর মোহাম্মাদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম বেড়েছে বলে অভিযোগ। ফলে সেখানকার বাসিন্দারা এসব প্রাণিদের প্রতি একরকম তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন। সামাজিক মাধ্যমে সেখানকার বাসিন্দারা কুকুরের প্রতি বিভিন্ন অভিযোগ এনে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে।

এমন অবস্থায় জাপান গার্ডেন সিটি বাসির পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল বহু আগেই। সম্প্রতিই তা ঘটানো হয়েছে। এর ফলে বেশ সংখ্যক কুকুরকে মেরে ফেলেছে জেজিসি লাইফ সোসাইটি নামের একটি টিম।

এ ঘটনায় সকল প্রাণিহত্যার নিন্দা জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়ার তাগিদ দিয়েছেন প্রাণীপ্রেমিরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা