ছবি: সংগৃহীত
টেকলাইফ

ফের কন্যার বাবা হলেন জাকারবার্গ

সান নিউজ ডেস্ক : আবারও কন্যা সন্তানের বাবা হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। ইতোমধ্যে মেয়ের নামও জানিয়েছে তিনি।

আরও পড়ুন : আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

শুক্রবার (২৪ মার্চ) ইনস্টাগ্রামে কন্যার বাবা হওয়ার বিষয়টি জানান তিনি।

জাকারবার্গ ফেসবুকে সদ্যজাত মেয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, অরেলিয়া চ্যান জাকারবার্গ, তোমাকে পৃথিবীতে স্বাগত! তুমি ছোট্ট এক আশীর্বাদ হয়ে এলে।

আরও পড়ুন : সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় একবাহুতে ভর দিয়ে অরেলিয়ার পাশে শুয়ে আছেন তিনি। মেয়েকে তাকিয়ে দেখছেন, চোখমুখে তৃপ্তির হাসি।

আরেকটি ছবিতে দেখা যায়, শিশুটিকে বুকের খুব কাছে জড়িয়ে ধরে আছেন প্রিসিলা।

আরও পড়ুন : আজ ২৫ মার্চ গণহত্যা দিবস

প্রসঙ্গত, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রিসিলা চ্যানের সাথে জাকারবার্গের পরিচয়। তারা ২০০৩ সালে প্রেমে জড়ান। দীর্ঘদিন লিভইন করার পর ২০১২ সালে বিয়ে করেন মার্ক-প্রিসিলা।

২০১৫ সালে এ তারকা দম্পতির প্রথম মেয়ে ম্যাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়। ২০১৭ সালে দ্বিতীয় মেয়ে আগস্টের জন্ম হয়। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে স্ত্রীর আবারও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন জাকারবার্গ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা