টেকলাইফ

গুগল ও ফেসবুকের ২১ কোটি ইউরো জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের বাজার পর্যবেক্ষক সংস্থা প্রযুক্তি জায়ান্ট গুগল আর সামাজিক মাধ্যম ফেসবুকের ওপর ২১ কোটি ইউরো জরিমানা আরোপ করেছে।

প্রযুক্তি শিল্পের শীর্ষ দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফ্রান্সের ডেটা গোপনতা পর্যবেক্ষক ‘সিএনআইএল’-এর অভিযোগ, ব্যবহারকারীদের জন্য কুকি বা অনলাইন ট্র্যাকার প্রত্যাখ্যানের প্রক্রিয়া বেশি জটিল করে তুলেছিল গুগল ও ফেসবুক। কুকি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর অনুমতি নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ)-এর ডেটা গোপনতা নীতিমালায়। সিএনআইএল-এর কাছেও গুরুত্ব পাচ্ছে বিষয়টি। ব্যবহারকারীদের জন্য কুকি প্রত্যাখ্যান করার প্রক্রিয়া সহজ করতে বলেছে পর্যবেক্ষক সংস্থাটি। তিন মাসের মধ্যে পর্যবেক্ষকের নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে প্রতিদিন এক লাখ ইউরো জরিমানা করা হবে উভয় প্রতিষ্ঠানকে।

আনুষ্ঠানিক বিবৃতিতে সিএনআইএল-এর অভিযোগ, টেক জায়ান্ট প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে এক ক্লিকে কুকি গ্রহণ করার ভার্চয়াল বাটন রাখলেও, সহজে প্রত্যাখ্যানের জন্য একই রকমের কোনো বাটন রাখেনি।

দুই প্রতিষ্ঠানের মধ্যে গুগলকে জরিমানা করা হয়েছে ১৫ কোটি ইউরো। আর ৬ কোটি ইউরো জরিমানা করা হয়েছে ফেসবুককে।

গুগল আর ফেসবুকের জন্য কুকি আয়ের মূল উৎস। কুকি ব্যবহার করেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন দেখায় প্রতিষ্ঠানগুলো। তবে, গোপনতা অধিকারকর্মীরা কুকি ব্যবহারের বিরোধিতা করে আসছেন দীর্ঘদিন ধরেই।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা