টেকলাইফ

রিয়েলমি প্যাভিলিয়নে হাজারো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক: রিয়েলমি যে দেশের তরুণদের সেরা পছন্দ, সম্প্রতি (৬-৮ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া স্মার্টফোন এবং ট্যাব এক্সপো’তে তা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। ডিজাইন, স্পেসিফিকেশনে রিয়েলমি ইতোমধ্যে দেশের তরুণদের মন জয় করে নিয়েছে, এবার এক্সপোতে ছিল সরাসরি রিয়েলমি স্মার্টফোনে ফাইভজি সুবিধা উপভোগ করে দেখার সুযোগ। সাথে ছিল প্রথমবারের মতো রিয়েলমি’র এআইওটি ডিভাইসগুলো পরখ করে দেখার সুযোগও।

সব মিলিয়ে রিয়েলমি প্রতি তরুণদের আগ্রহের পারদ যে দেশজুড়ে তুঙ্গে তাই তুলে ধরেছে ২০২২ এর স্মার্টফোন ও ট্যাব এক্সপো। এই এক্সপোতে ক্রেতারা নিরবচ্ছিন্নভাবে ফাইভজি গতিতে ইউটিউব থেকে ৮কে রেজ্যুলেশনে ভিডিও উপভোগ করেন। পুরো এক্সপোতে রিয়েলমি অত্যাধুনিক ফাইভজি প্রযুক্তির-রিয়েলমি জিটি নিও ২, জিটি মাস্টার এডিশন ও রিয়েলমি ৮ ৫জি প্রদর্শন করে। রিয়েলমি’র ফাইভজি ফোনগুলো মেলায় আসা দর্শনার্থীদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। বিভিন্ন ক্যাটাগরির সুপরিচিত তরুণ ইনফ্লুয়েন্সাররা রিয়েলমি প্যাভিলিয়নে এসে তাদের ফ্যানদের সাথে কথা বলেন ও ফাইভজি অভিজ্ঞতা উপভোগ করেন।

দর্শনার্থীদের জন্য রিয়েলমি’র এ ধরনের নতুন উদ্যোগে ক্রেতা, ফ্যান ও এ খাতের ইনফ্লুয়েন্সাররা বেশ উপভোগ করেছেন। মেলায় সালমান মুক্তাদির, সামিরা মাহিসহ এটিসি’র তুষার উপস্থিত ছিলেন।

রিয়েলমি বুথে অনেক আকর্ষণের মধ্যে অন্যতম ছিলো ব্র্যান্ডটির এআইওটি পণ্য। রিয়েলমি একটি টেক লাইফস্টাইল ব্র্যান্ড। এক্সপোতে রিয়েলমি বুথে প্রদর্শিত এআইওটি পণ্যগুলো হলো: রিয়েলমি প্যাড (৩/৩২জিবি ও ৪/৬৪ জিবি), এন১ সনিক ইলেক্ট্রিক টুথব্রাশ, রিয়েলমি স্মার্ট ক্যাম ৩৬০ ডিগ্রি, রিয়েলমি বাডস কিউ২, রিয়েলমি বাডস ক্লাসিক, রিয়েলমি বাডস এয়ার ২, রিয়েলমি বাডস ওয়্যারলেস ২, রিয়েলমি বাডস ২ নিও, রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও এবং পকেট ব্লুটুথ স্পিকার। এক্সপোতে রিয়েলমি প্যাড’র সবগুলো ইউনিট বিক্রি হয়ে যায়। এক্সপোতে অন্যান্য যেসব ব্র্যান্ড অংশ নিয়েছে, তাদের তুলনায় তরুণ ক্রেতাদের জন্য চাহিদা উপযোগী এবং স্টাইলিশ স্মার্টফোন এবং স্মার্ট ডিভাইস নিয়ে রিয়েলমি এক্সপোতে উপস্থিত ছিল, যা তরুণদের নজর কেড়েছে।

এ প্রসঙ্গে রিয়েলমি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর টিম শাও বলেন, ‘দ্রুত গতির ফাইভজি নেটওয়ার্কের এর সুবিধা পেতে পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ পরিস্থিতিতে আমরা এক্সপোতে ক্রেতাদের আকর্ষণীয় মূল্যে উপযুক্ত ৫জি ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করেছি। রিয়েলমি প্যাভিলিয়নে আগত আমাদের ফ্যান ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমরা আনন্দিত এবং আমাদের ওপর আস্থা রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী দিনগুলোতে ফাইভজি’র সম্ভাবনা ও এআইওটি পণ্য নিয়ে মানুষদের সচেতন করতে আমাদের এ ধরনের আরো উদ্যোগ প্রয়োজন।’

উল্লেখ্য, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা