ছবি: সংগৃহীত
বাণিজ্য

দারাজে রিয়েলমির আকর্ষণীয় অফার

নিজস্ব প্রতিনিধি: দারাজের ১২.১২ ক্যাম্পেইন উপলক্ষে ‘শুরু হলো আসল খেল, বছর শেষে গ্র্যান্ড সেল’ শীর্ষক নতুন ক্যাম্পেইনের মাধ্যমে আকর্ষণীয় ছাড়ের সুযোগ নিয়ে এলো তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ফ্যানরা নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে আকর্ষণীয় এসব অফার গ্রহণ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: মাইক্রোসফটের ‘পার্টনার লিডারশিপ কনক্লেভ’

ক্যাম্পেইনটি ইতোমধ্যে শুরু হয়েছে। চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। ক্যাম্পেইন উপলক্ষে নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে ২৩ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ দিচ্ছে রিয়েলমি।

ডিভাইসগুলো হলো- রিয়েলমি সি৫৩ (৬ জিবি/১২৮ জিবি), সি৫১ (৪ জিবি/৬৪ জিবি), সি৫৫ (৬ জিবি/১২৮ জিবি), সি৫৫ (৮ জিবি/২৫৬ জিবি), সি৩০ (২ জিবি/৩২ জিবি), সি৩০এস (৩ জিবি/৬৪ জিবি), সি৩৩ (৪ জিবি/১২৮ জিবি) ও রিয়েলমি ৯ প্রো (৮ জিবি/১২৮ জিবি)।

দারাজের গোল্ড পার্টনার হিসেবে যেকোনো রিয়েলমি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ফ্রি ডেলিভারি সুবিধা পাবেন ফ্যানরা।

আরও পড়ুন: পটুয়াখালীতে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

একইসাথে তরুণরা ইএমআই সুবিধা, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বিশেষ ছাড় এবং আসল ব্র্যান্ড ওয়্যারেন্টি পাবেন। রিয়েলমির ফোনে আকর্ষণীয় ছাড় পাওয়ার ক্ষেত্রে ফ্যানরা ভাউচার ব্যবহার করতে পারেন।

উল্লেখ্য, তরুণদের জন্য লিপ-ফরোয়ার্ড ইনোভেশন নিয়ে আসতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে রিয়েলমি। সেরা পণ্য ও সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি এবং যারা ফোনের ডিজাইনের নান্দনিকতা এবং একইসাথে পারফরমেন্স দুটোকেই গুরুত্ব দেন, সেসব ফ্যানদের জন্য ২০২৩ সালের শেষে আনন্দ অনুভূতি নিশ্চিত করতে চায় রিয়েলমি।

আরও পড়ুন: সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি বন্ধ

মহান বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নতুন বছর উপলক্ষে পছন্দের মানুষকে স্মার্টফোন উপহার দেয়ার সবচেয়ে যথার্থ সময়ে আকর্ষণীয় এই অফার নিয়ে এলো রিয়েলমি।

ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল।

রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল।

আরও পড়ুন: খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমে ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা