টেকলাইফ

গুগলকে মোটা অঙ্কের জরিমানা করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় অবৈধ বলে বিবেচিত আপত্তিকর কনটেন্ট মুছতে বারবার ব্যর্থতার জন্য মস্কোর একটি আদালত গুগলকে ৭ দশমিক ২ বিলিয়ন রুবল বা ৯৮ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে। তবে আদালতের প্রেস সার্ভিসের ঘোষণায় ঐ আপত্তিকর কনটেন্ট সম্পর্কে বিশদ কিছু উল্লেখ করা হয়নি।

রাশিয়ায় এই প্রথম কোনো প্রযুক্তি জায়ান্টকে তাদের বার্ষিক টার্নওভারের ভিত্তিতে জরিমানা করা হয়েছে। এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে বলেছে, তারা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের রায়টি বিবেচনা করবে। রাশিয়ান কর্তৃপক্ষ চলতি বছর প্রযুক্তি সংস্থাগুলোর ওপর চাপ বাড়িয়েছে। তারা কোম্পানিগুলোর ওপর কনটেন্ট সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনেছে।


এদিকে গুগলকে জরিমানা করার পরপরই একই ইস্যুতে, অর্থাৎ নিষিদ্ধ কনটেন্ট সরাতে ব্যর্থতার কারণে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাকে প্রায় ২৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার আদালত। এছাড়া এই সপ্তাহের শুরুতে একই ধরনের অভিযোগের জন্য টুইটার জরিমানার ৩ মিলিয়ন রুবল রাশিয়ান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা