টেকলাইফ

উদ্ভাবনী ও উন্নত ফিচার নিয়ে এলো ইমো

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি, ব্যবহারকারীদের সুবিধায় অ্যাপে বিভিন্ন ব্যবহারকারী-বান্ধব ফিচারের পাশাপাশি ছবি শেয়ার ও ভয়েস মেসেজের জন্য নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ইমো। নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের অভিজ্ঞতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে আশা করা যাচ্ছে। ফিচারগুলো ব্যবহার করা যাচ্ছে ইমো এর আপডেটেড ভার্সনে।

প্রযুক্তি নির্ভরতার এই যুগে স্বাচ্ছন্দ্য ও ভালো মানের ছবি শেয়ার প্রয়োজনীয়তায় পরিণত হয়েছে। দৈনন্দিন জীবনে এসবের চাহিদা সৃষ্টি হয়েছে। তাই, ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদানে ইমো ছবি শেয়ারিং ফাংশন আপগ্রেড করেছে। ব্যবহারকারীদের ফিডব্যাকের ওপর ভিত্তি করে ইমো ছবি শেয়ারের দু’টি নতুন অপশন যুক্ত করেছে। সর্বাধিক ডেফিনিশনের সাথে ‘অরিজিনাল ইমেজ’ এবং মাঝারি ডেফিনিশনের সাথে ‘হাই কোয়ালিটি’। এছাড়াও, ইমো বিদ্যমান ‘ডেটা সেভার’ মোডের জন্য ছবির ডেফিনিশন আরও উন্নত করার পেছনে কাজ করেছে। এখন পর্যন্ত ইমো’র মানের ভিত্তিতে ছবি শেয়ারের ৩টি অপশন রয়েছে।

এছাড়াও, ব্যবহারকারীদের সুবিধার্থে উদ্ভাবনী ভয়েস মেসেজিং রিসিভার ফাংশন নিয়ে আসছে ইমো। ভয়েস মেসেজ চালানোর সময় ইমো ব্যবহারকারীরা ম্যানুয়ালভাবে ‘ইয়ার স্পিকার’ মোড বেছে নিতে পারেন। এই ফিচারের মাধ্যমে যারা অন্যদের সামনে জোরে ভয়েস মেসেজ শুনতে চান না তারা সুবিধা পাবেন। অন্যান্য ফিচারের মধ্যে ভয়েস মেসেজিং ফাংশনটি ইতোমধ্যে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ‘ক্লিক টু সেন্ড’ নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ভয়েস মেসেজ পাঠাতে মাইক্রোফোন বাটনে ক্লিক করে রেকর্ডিং শুরু করতে এবং আরেকটি ক্লিকের মাধ্যমে রেকর্ডিং বন্ধ করতে পারবেন। অর্থাৎ, ভয়েস মেসেজ পাঠাতে ব্যবহারকারীদের মাইক্রোফোন বাটন ধরে রাখতে হবে না, যা তাদের স্বাচ্ছন্দ্য বাড়েবে। ব্যাপক প্রশংসিত হওয়ার সাথে এখন পর্যন্ত ভয়েস মেসেজিং ফাংশন ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

যাত্রার সূচনালগ্ন থেকেই ব্যবহারকারীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এসেছে ইমো। এখন, কানেক্টিং ও শেয়ারিংয়ের জন্য বিভিন্ন উন্নত ফিচার চালুর মাধ্যমে উদ্ভাবনীর ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ব্যবহারকারী-বান্ধব অভিজ্ঞতা প্রদানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা