টেকলাইফ

দেশের বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন সেট

বিজ্ঞপ্তি: আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস২১এফই ফাইভজি স্মার্ট ডিভাইস। বছরের প্রথম ফাইভজি ডিভাইসটি স্যামসাং ব্র্যান্ড শপ ও রিটেইল স্টোরগুলোতে ৬৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত অনলাইন ও স্যামসাং ব্র্যান্ড শপগুলো থেকে নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে। নির্দিষ্ট ব্যাংকের কার্ড দিয়ে বিনাসুদে ১২ মাসের ইএমআই সুবিধায় ক্রেতারা এই ডিভাইসটি কিনতে পারবেন। যেসব ক্রেতারা প্রি- অর্ডার করবেন তারা একজোড়া গ্যালাক্সি বাডস+, পাঁচ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং জিপি/রবি/ বাংলালিংক এর ১৫ জিবি পর্যন্ত ডেটা বান্ডেল পাবেন।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব বিজনেস মূয়ীদুর রহমান বলেন, ‘আগের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর ফিচারের তুলনায় স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশনে কিছু ফিচার কমিয়ে আনা হয়েছে, ফলে স্যামসাং ব্যবহারকারীরা এ ফোনটি আরো সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। গ্যালাক্সি এস২১এফই ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা অত্যাধুনিক প্রযুক্তিসহ শক্তিশালী ফাইভজি নেটওয়ার্ক সেবা উপভোগ করতে পারবেন। এই ডিভাইসটি বাজারে নিয়ে আসার পাশাপাশি বেশ কিছু দুর্দান্ত অফারও নিয়ে এসেছে স্যামসাং, যা ক্রেতাদের ফোন কেনা ও ব্যবহারের বিষয়টিকে আরো উপভোগ্য করবে।’

গত ৬ জানুয়ারি ট্যাব এক্সপোতে স্যামসাং তাদের বহুল প্রত্যাশিত ফ্ল্যাগশিপ ডিভাইসটি উন্মোচন করে। দুর্দান্ত পারফরমেন্সের স্যামসাংয়ের নতুন এ ডিভাইসটিতে এর আগের স্যামসাং গ্যালাক্সি এস২১ ডিভাইসটির মতো অনন্য কিছু ফিচার রয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা