টেকলাইফ

ফোন পানিতে পড়লে যা করবেন

সাননিউজ ডেস্ক: কোনো কারণে অসাবধানতাবশত আপনার মোবাইলটি বালতির পানিতে বা কখনো বেসিনে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আবার বৃষ্টিতে কিংবা অন্য কোনোভাবে মোবাইলের মধ্যে পানি চলে যেতে পারে। এক্ষেত্রে যা করবেন আর যে কাজ অবশ্যই করবেন না তা জেনে নিন-

যা করবেন-

অল্প পানি পড়লেও ফোন বন্ধ করে দিন।
ফোনের ব্যাটারি, সিম কার্ড সবটা খুলে রাখুন।

মসলিন কাপড় বা টিস্যু দিয়ে সেগুলো মুছে রেখে দিন।

বাড়িতে ইলেকট্রনিক্স বাল্ব থাকলে, তার সামনে ব্যাটারি, ফোন, সিম কার্ড শুকিয়ে নিন।

ফোনের স্পিকারেও পানি যাওয়ার সম্ভাবনা থাকে। সেটিও বাল্বের সামনে রেখে দিয়ে শুকিয়ে নিন।

পানি শুকিয়ে গেলেও সারারাত ফোন বন্ধ করে রেখে দিন।

যা করবেন না-

পানিতে পড়ে যাওয়া ফোনটি শুকানোর জন্য ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এতে অতিরিক্ত গরমে ফোনের ভেতরের যন্ত্রাংশ গলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভেজা ফোনটি কখনো দেয়ালে লাগানো চার্জারের পয়েন্টের সঙ্গে যুক্ত করবেন না। এতে তড়িতাহত হওয়ার ভয় রয়েছে।

আপনার ভেজা ফোনটি ৩.৫ মিমি হেডফোনের সঙ্গেও যুক্ত করবেন না। এক্ষেত্রেও তড়িতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভেজা ফোনটি ব্যবহার না করে সবার আগে সেটিকে সুইচ অফ করতে হবে।

পানি ঝাড়ার জন্য ফোনটি এদিক-ওদিক অপ্রয়োজনীয়ভাবে নাড়াবেন না। এতে ফোনের ভেতর পানি ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ফোন সার্ভিস সেন্টারে নিয়ে গেলে টেকনিশিয়ানকে সবিস্তারে জানান। আপনার ফোনে কতটা পানি ঢুকতে পারে, ফোনটি কিভাবে পানিতে পড়ে গেল সে বিষয়ে জানাবেন। নয়তো সঠিক তথ্যের অভাবে টেকনিশিয়ান ফোনের আরো অনেক বেশি ক্ষতি করে দিতে পারে।

ফোনের পাশে যেসব পাওয়ার বাটন, ভলিউম বাটন রয়েছে সেগুলো অকারণে ঘাঁটাঘাটি করবেন না। এতে পানি ভেতরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা