টেকলাইফ

আলিপেসহ ৮ চীনা এ্যাপের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আইটি ডেস্ক : আলিপে, উইচ্যাট পেসহ চীনের আরও আটটি মোবাইল এ্যাপ নিষিদ্ধ করার নির্দেশে স্বাক্ষর করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য সেইসব সংস্থা চীনকে দিতে পারে বলে আশঙ্কা আমেরিকার প্রশাসনের। খবর ভয়েজ অব আমেরিকার। এ ব্যাপারে ট্রাম্প জানিয়েছেন, এই অ্যাপগুলো তাদের ব্যবহারকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।

মার্কিন এ বিদায়ী প্রেসিডেন্টের আশঙ্কা, তা ব্যবহার করে চীন সরকার সরকারি কর্মচারীদের এবং ঠিকাদারদের অবস্থান ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। আগামী দেড় মাসের মধ্যে প্রেসিডেন্টের এই আদেশ কার্যকর হবে যুক্তরাষ্ট্রে। কিন্তু ততদিন আর প্রেসিডেন্ট থাকবেন না ট্রাম্প।

জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে তাকে। চীনা এ্যাপ নিয়ে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হলেও এ ব্যাপারে বাইডেনের সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

এর আগে চীনা সংস্থা বাইটড্যান্সের জনপ্রিয় এ্যাপ টিকটককে নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই নির্দেশ খারিজ হয়েছিল উচ্চ আদালতে। আদালত জানিয়েছিল, ট্রাম্প আইনি ক্ষমতাকে অতিরিক্ত ব্যবহার করছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা