টেকলাইফ

২০২৪ সালে চালকবিহীন গাড়ি তৈরি করবে এ্যাপল

সান নিউজ ডেস্ক : মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এ্যাপল ২০২৪ সাল নাগাদ চালকবিহীন গাড়ি তৈরি করবে। এ গাড়ি তৈরিতে প্রয়োজনীয় সফটওয়্যার ডেভেলপমেন্টে যথেষ্ট এগিয়েছে।

২০১৯ সালে এ সফটওয়্যার তৈরির জন্য প্রোজেক্ট টাইটান থেকে সরিয়ে এনে ২০০ কর্মীকে এ প্রকল্পে যুক্ত করা হয়। এ্যাপল নিজস্ব গাড়ি বানাচ্ছে এমন গুজব চলে আসছে ২০১৫ সাল থেকেই। কিন্তু ২০১৬ সালে প্রকল্পটি লক্ষণীয় মাত্রায় ছোট করে আনা হয়।

সম্পুন্ন গাড়ি বানানোর বদলে শুধু স্বচালিত গাড়ির প্রযুক্তি বানাচ্ছে এ্যাপল, এমন তথ্যই তখন সামনে আসে। ফলে অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এ্যাপল এ প্রযুক্তির লাইসেন্স বিক্রি করবে বলে ধারণা ছিল। এ প্রকল্পের সঙ্গে যুক্ত একজন বলেছেন, যদি পৃথিবীতে এ কাজটি করার জন্য একটি কোম্পানির প্রয়োজনীয় রিসোর্স থাকে, তাহলে সেটি সম্ভবত এ্যাপল। তবে একই সময়ে বুঝতে হবে, এটি সেলফোন নয়।

গাড়ির সাপ্লাই চেইন সহজ নয়, বিশেষ করে এ্র্যাপলের মতো কোম্পানির জন্য। তারপরও কোম্পানিটি একটি স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম ডেভেলপ শেষ করতে যা অংশীদার কোম্পানির গাড়িতে যুক্ত করা হবে। এখন যখন এটি নিশ্চিত নয়, এ্যাপল ব্র্যান্ডের গাড়ি আসবে নাকি শুধু সিস্টেমটিতে এ্যাপল লোগো থাকবে।

এছাড়া ন্যানোসেল নামে নতুন ব্যাটারি প্রযুক্তি নিয়েও কাজ করছে এ্যাপল, যা সেই গাড়ির শক্তির জোগান দেবে। ব্যাটারিটি কম জায়গা নেবে এবং ভিন্ন রাসায়নিকের সংমিশ্রণের প্রয়োজন হবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা