টেকলাইফ

হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের ব্যবস্থা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের দুই হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। হ্যাকার গ্রুপ দু’টি হচ্ছে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ) এবং ডিফেন্স অব নেশন্স (ডনস)।

দেশ ও দেশের বাইরের বিভিন্ন পর্যায়ের সামাজিককর্মী, সাংবাদিক এবং ধর্মলঘু সম্প্রদায়ভুক্ত বিভিন্ন ব্যক্তির আইডি এবং পেইজের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল এ দুই গ্রুপ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ফেসবুকের সাইবার নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লেইঞ্চার এবং সাইবার ঝুঁকি গোয়েন্দা ব্যবস্থাপক মাইক ভিলিয়ানস্কি এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ফেসবুকের সাইবার নিরাপত্তা ঝুঁকি বিশেষজ্ঞরা অসৎ প্রচারণা, অসৎ উদ্দেশ্যে অন্যদের প্রভাবিত করা, অন্যদের একাউন্ট অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টা করার মতো ঘটনার জন্য কাজ করে থাকেন। এ কাজের অংশ হিসেবে সম্প্রতি আমরা বাংলাদেশ এবং ভিয়েতনাম থেকে এমন কিছু গ্রুপের সন্ধান পাই। ইপিটি ৩২ নামের ভিয়েতনামি গ্রুপটি ফেসবুক অসৎ প্রচারণা চালানোর চেষ্টা করেছিল।

অন্যদিকে, বাংলাদেশের দু’টি গ্রুপ অন্য ব্যক্তিদের আইডি এবং পেইজের অবৈধ দখল নেওয়ার চেষ্টা করছিল। এর জন্য তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যক্তিগত আইডি ও পেইজ উদ্দেশ্য প্রণোদিতভাবে ‘রিপোর্ট’ করে যাচ্ছিল। তবে ভিয়েতনামের গ্রুপটির সঙ্গে বাংলাদেশের গ্রুপ দু’টির এখনও কোন যোগসাজশ পাওয়া যায়নি।

বাংলাদেশের গ্রুপ দু’টির পরিচয় তুলে ধরে ফেসবুক জানায়, বাংলাদেশের এ গ্রুপ দু’টি আমাদের কমিউনিটি নীতিমালা ভঙ্গ করার চেষ্টা করেছিল। ডনস এবং ক্র্যাফ একত্রিত হয়ে বিভিন্ন আইডি এবং পেইজ নানান অজুহাতে রিপোর্ট করতে থাকে। আইডি ডিজাবেল (নিষ্ক্রিয়) করার পর সেসব আইডি ও পেইজের দখল নিতে কাজ করতো এ গ্রুপ দু’টি।

এ ধরনের কাজে গ্রুপ দু’টি সফল হয়েছে বলেও জানায় ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমটি বলছে, তারা এ ধরনের কিছু ব্যক্তির আইডি ও পেইজ হ্যাক করেছে এবং সেগুলোর ব্যবহারও করেছে। একাউন্টের দখল নিতে একাউন্টের বৈধ ব্যবহারকারীর ইমেইল এবং ডিভাইস (মোবাইল বা কম্পিউটার) ব্যবহার করেছে হ্যাকাররা।

বাংলাদেশ সহ ভিয়েতনামের এ গ্রুপগুলো এরই মধ্যে মুছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে এসব গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইডি ও বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে যাদের একাউন্ট ও পেইজ হ্যাক হয়েছে তাদেরও অবহিত করেছে ফেসবুক। আর ব্যবহারকারীদের নিজেদের নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে তারা।

প্রসঙ্গত, বাংলাদেশের নেটিজেনদের মধ্যে ক্র্যাফ এবং ডনস দীর্ঘদিন ধরে ফেসবুক কমিউনিটি হিসেবে কাজ করে আসছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বিভিন্ন সাইবার সমস্যায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করার দাবি করে আসছিল গ্রুপ দু’টি। ফেসবুকের এমন পদক্ষেপ সম্পর্কে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সাইবার ৭১ এর পরিচালক আবদুল্লাহ আল জাবের হৃদয় বাংলানিউজকে বলেন, হ্যাকিং সাধারণত দুই ধরনের। অ্যাথিক্যাল হ্যাকিং এবং আন অ্যাথিক্যাল হ্যাকিং। হ্যাকার ও তেমনি। আমাদের দেশের অনেকেই এথিক্যাল হ্যাকার হিসেবে কাজ করেন। তারা দেশের প্রয়োজনে দেশের বাইরে অপারেশন করেন। কিন্তু আন এথিক্যাল হ্যাকাররা নিজেদের স্বার্থ উদ্ধারে অবৈধ উদ্দেশ্যে কাজ করে। ফেসবুকের মতো প্রতিষ্ঠান এসব বিষয়ে শক্ত নীতিমালা মেনে চলে। এ পদক্ষেপ তারই অংশ।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা