টেকলাইফ

সমস্যা সমাধানে জোরালো ভাবে কাজ চলছে : ফেসবুক

সান নিউজ ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারের বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের প্রশ্নের উত্তরে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘কিছু মানুষ মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ওয়ার্কপ্লেস চ্যাটে বার্তা পাঠাতে সমস্যায় পড়ছেন। বিষয়টি আমরা জেনেছি।’

‘যত দ্রুত সম্ভব অ্যাপগুলো স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’

স্বাধীন ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, প্রতি মিনিটে প্রায় ২৪০০ মেসেঞ্জার ব্যবহারকারী অভিযোগ জানাচ্ছেন। কেউ লগইন করতে পারছেন না, কেউ ছবি পাঠাতে পারছেন না, কারো আবার মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে, পাঠালেও যাচ্ছে দেরিতে।

সমস্যা বেশি হচ্ছে ইউরোপের দেশগুলোতে। ফ্রান্স এবং বেলজিয়াম থেকে আসছে বেশি অভিযোগ। বাংলাদেশের ব্যবহারকারীরাও অভিযোগ করছেন।

অভিযোগের স্ট্যাটাসে টুইটার রীতিমতো সয়লাব হয়ে গেছে।

চলতি বছর এর আগেও ফেইসবুকে কয়েকবার সমস্যা দেখা দিয়েছে। প্রতিবারই ফেসবুক কয়েক ঘণ্টার ভেতর সেসব সমাধান করতে সক্ষম হয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা