টেকলাইফ

বাংলাদেশে গুগল ম্যাপসের নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নতুন ফিচার চালু করল গুগল ম্যাপস। গুগল ট্রানজিট নামে নতুন ফিচারটির কারণে নিয়মিত গণপরিবহনে যাতায়াতকারীরা খুব সহজেই গণপরিবহন সংক্রান্ত তথ্য পাবেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) থেকে চালু হওয়া এ ফিচারটির মাধ্যমে গুগল ম্যাপস রুট, স্টপেজ ও ভ্রমণের আনুমানিক সময় দেখাবে; যার মাধ্যমে গণপরিবহন ব্যবহারকারীরা তাদের ভ্রমণের পরিকল্পনা ঠিক করে নিতে পারবেন। এই ফিচারটি প্রাথমিকভাবে রাজধানীতে চলাচলকারী বাস ও বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ট্রেনের জন্য প্রযোজ্য হবে।

যাদের লোকেশন ও রুট সম্পর্কে ধারণা নেই তারা গুগল ট্রানজিটের মাধ্যমে তাদের যাত্রার আনুমানিক সময় জেনে যেতে পারবেন। অ্যাপটির ইউআই ও ফাংশনালিটি খুবই সাধারণ করা হয়েছে।

নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে ব্যবহারকারীরা গণপরিবহন সংক্রান্ত তথ্য জানতে পারবেন:

- অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে গুগল ম্যাপস ওপেন করতে হবে।

- ডেস্টিনেশন এন্টার করতে হবে এবং ‘ডিরেকশনস’ আইকন ট্যাপ করতে হবে কিংবা ‘গো’ আইকন ট্যাপ করতে হবে এবং ‘সোর্স’ এবং ‘ডেস্টিনেশন’ লোকেশন এন্টার করতে হবে।

- রুট এবং গন্তব্য সংক্রান্ত তথ্য জানতে ‘ট্রানজিট’ আইকন (যদি এটা ইতিমধ্যে নির্বাচন করা না হয়) ট্যাপ করতে হবে।

- রুটের স্টপেজ সংক্রান্ত জানতে রেকমেন্ডেড রুট ট্যাপ করতে হবে।

- বাসের সময়সূচি ও গন্তব্যের তালিকা জানতে যেকোনো বাস স্টপ ট্যাপ করতে হবে।

প্রতিদিন গুগল ম্যাপস ১ বিলিয়ন কিলোমিটারেরও বেশি ট্রানজিট রেজাল্ট সরবরাহ করে এবং এর বিশ্বজুড়ে ৩ মিলিয়নেরও বেশি গণপরিবহনের পাবলিক ট্রানজিটের সময়সীমার তথ্য রয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা