টেকলাইফ

ডিজিটাল ওয়ার্ল্ডের ৭ম আসর বসবে ৯-১১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক : আগামী মাসের ৯ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর ৭ম আসর। করোনা ভাইরাসের কারণে এবারের আসরও অনলাইনে অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য বলেন, এবারের আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে এবারের আয়োজন সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিয়াল কনফারেন্স। এতে মূল বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এবারের আয়োজনে ২৪টি বিষয় ভিত্তিক সেমিনার, কনফারেন্স, প্রদর্শনী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, ভার্চ্যুয়াল মুজিব কর্ণার এবং ভার্চ্যুয়াল মিউজিক্যাল কনসার্টের আয়োজন থাকছে। ১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এবারে দর্শনার্থীরা অনলাইনের মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিতে পারবেন। এরজন্য www.digitalworld.org.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এ্যাপ ডাউনলোড করতে হবে। এই এ্যাপের মাধ্যমেই একজন দর্শনার্থী ভার্চ্যুয়ালি পুরো প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন। বিভিন্ন সেমিনার এবং কনসার্টে অংশ নিতে পারবেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, এবারের আয়োজন তথ্য প্রযুক্তি বিষয়ক দেশের সর্ববৃহৎ এবং এশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি আসর। আইসিটি খাতে বাংলাদেশের সক্ষমতার চিত্র তুলে ধরাই হলো ডিজিটাল ওয়াল্ডের উদ্দেশ্য। আসরের শেষ দিন ১১ ডিসেম্বর অন্যতম আকর্ষণ হিসেবে ‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ বিষয়ে একটি বিশেষ সেমিনার হবে।

এতে উপস্থিত থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য এবং অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ।পলক আরও বলেন, এবারের আয়োজনে দেশ বিদেশ থেকে ১ মিলিয়নের অধিক দর্শনার্থী ও অংশগ্রহণকারী ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম পরিদর্শন করবে বলে আমরা আশা করছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা