টেকলাইফ

সিক্রেট বার্তার জন্য মেসেঞ্জারে চালু হলো ‘ভ্যানিস মোড’

সান নিউজ ডেস্ক : মেসেঞ্জারে কোনো বার্তা একবার পড়ার পর এবং চ্যাট ছেড়ে বের হওয়ার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে ফেসবুক মেসেঞ্জারে চালু হয়েছে এ সংক্রিয় সিস্টেম। ইনস্টাগ্রামে এটি চালু করা হবে বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ব্যবহারকারীরা মেসেঞ্জারে ‘ভ্যানিস মোড’ নামে ওই অপশনটি চালু করলেই তা কাজ করবে। গত ১২ নভেম্বর এটি চালু করেছে ফেসবুক। এর ফলে মন খুলে কথা বলা যাবে মেসেঞ্জারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে এ সুবিধা চালু করা হয়েছে। ক্রমান্বয়ে সব দেশেই তা চালু করা হবে। ভ্যানিস মোড থেকে চাইলে ফেসবুক ব্যবহারকারী নিজের ইচ্ছেমতো নিয়মিত চ্যাটেও ফিরতে পারবেন।

দ্য সান জানিয়েছে, খুব সহজেই ব্যবহারকারীরা এটি চালু করতে পারবেন। এর ফলে ব্যবহারীর গোপন আলাপ সয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। সম্প্রতি হোয়াটসঅ্যাপও এরকম অপশন চালু করেছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা