টেকলাইফ

বিশ্বে মোবাইল ইন্টারনেটের গতিতে তলানিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বে ইন্টারনেটের গতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকলাস স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সবশেষ সেপ্টেম্বর মাসের তথ্যে জানিয়েছে, ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩।

যেখানে বিশ্বে মোবাইল ডাটার গড় গতি ছিলো প্রতি সেকেন্ডে প্রায় ৩৫ মেগাবাইট, সেখানে দেশে সেই গতি মাত্র ১১ মেগাবাইট। আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নিচে আছে শুধু আফগানিস্তান।

মোবাইল ডাটার গতিকে নিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চটকদার বিজ্ঞাপনে গ্রাহক টানার লক্ষ্য দেশের মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলোর। এ সব প্রচারণা দেশের ভেতরে নিজেদের অবস্থানকে তুলে ধরলেও, বাস্তব পরিস্থিতি হলো ভিন্ন।

মোবাইলে ইন্টারনেটের গতিতে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম।

মোবাইল ডাটার গতি পরীক্ষায় আন্তর্জাতিক জরিপ অনুযায়ী বৈশ্বিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান তলানীতে। মোবাইল অপারেটরদের সংগঠন এ্যমটব বলছে, গতির এ দশায় এককভাবে অপারেটরগুলোকে দায়ী করা যাবে না। এ জন্য উচ্চমূল্যের তরঙ্গ, টাওয়ারের অপ্রতুলতাসহ নানা সমস্যা রয়েছে অপারেটগুলোর।

মোবাইল ডাটার এমন গতিতে অনেকটাই অসহায়ত্বের সুর সরকারের কণ্ঠে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটির বেশি। যার মধ্যে ১০ কোটিরও বেশি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা