টেকলাইফ

বাংলালায়নের সম্পদ হস্তান্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালায়ন কমিউনেশন লিমিটেডের সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি নিয়ে তিন মাসের জন্য এ আদেশ দেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ।

আদেশে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংক বা একই জাতীয় প্রতিষ্ঠানে থাকা টাকা ও জামানত হিসেবে রাখা সম্পদ হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম সাইফ ও মো: ইমরান আলী।

বাংলালায়ন থেকে বন্ড ক্রেতা ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বাংলালায়নের অবসায়ন চেয়ে এ আবেদন করেন।ওই আবেদনের শুনানি নিয়ে গত ১৮ অক্টোবর হাইকোর্ট এ আদেশ দেন। এ আদেশের অনুলিপি পাওয়ার পর ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড তা নিশ্চিত করেন অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সাইফ।

অবসায়ন চেয়ে ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের করা এক আবেদন কেন গ্রহণ করা হবে না তিন সপ্তাহের মধ্যে তার কারণদর্শাতে বাংলালায়ন কমিউনেশন লিমিটেডকে নির্দেশ দেওয়া হয়েছে। ৮ নভেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা