টেকলাইফ

নতুন ৬ ফিচার ইউটিউবে পরিবর্তন

আই টি ডেস্ক : বিশ্বখ্যাত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব মোবাইল অ্যাপে বেশ কিছু নতুন ফিচারে পরিবর্তন এনেছে। এ্যাপের হালনাগাদ সংস্করণের ব্যবহারকারীরা এসব ফিচার উপভোগ করতে পারবে।

ভিডিও চ্যাপ্টারস : চ্যাপ্টারস ফিচারটিতে কনটেন্ট ক্রিয়েটররা ডেসক্রিপশনে ভিডিওর মধ্যকার বিভিন্ন অংশের টাইম স্ট্যাম্প যোগ করতে পারবে। ভিডিও দেখার সময় ইউটিউব ব্যবহারকারীরা খুব সহজেই চ্যাপ্টারস ফিচারটির মাধ্যমে ভিডিওর বিভিন্ন অংশে স্কিপ করতে পারবে।

স্ট্রিমভিত্তিক ইউআই : অটো প্লে ফিচার তো আগে থেকেই রয়েছে ইউটিউবে। এবার সেই ফিচারটিকে অনেকটাই স্ট্রিমভিত্তিক বানিয়ে দিয়েছে ইউটিউব। এখন থেকে অটো প্লে আলাদাভাবে ভিডিওর নিচে নয়, বরং ভিডিও প্লেয়ারের একদম ওপরের কোনায় প্রদর্শিত হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে অটো প্লে চালু বা বন্ধ করতে পারবে।

বেডটাইম রিমাইন্ডার : এই ফিচার ব্যবহার করলে বেঁধে দেওয়া সময়ে ইউটিউব এ্যাপই জানিয়ে দেবে তার ঘুমানোর সময় হয়েছে। বেডটাইম রিমাইন্ডার সেট করতে ইউটিউব অ্যাপের সেটিংসে যান। এরপর জেনারেল সেকশনে প্রবেশ করলে রিমাইন্ড মি হোয়েন ইট ইজ বেডটাইম অপশনটি দেখা যাবে। সেখান থেকে ঘুমের সময় নির্ধারণ করে দেওয়া যাবে। সেই সময়ে যদি ব্যবহারকারী ইউটিউব এ্যাপ ব্যবহার করে ইউটিউব দেখে, তবে এ্যাপই জানাবে যে ঘুমানোর সময় হয়েছে।

শর্টস : অনেকেই শর্টস ফিচারটিকে টিকটকের মতো বললেও এটি মূলত তেমন কিছু নয়। শর্টস মূলত ইউটিউবের সংক্ষিপ্ত ভিডিও নিয়ে নির্মিত আলাদা একটি সেকশন। শর্টসে প্রদর্শিত ভিডিওগুলো সর্বোচ্চ ১৫ সেকেন্ডের হবে। ভিডিওর নিচে যে চ্যানেল থেকে আপলোড করা হয়েছে, সেটির নাম ও সাবস্ক্রাইব বাটন প্রদর্শিত হয়। নিচের দিকে স্ক্রল করলে ভিডিও পরিবর্তন করা যাবে শর্টসে।

কার্ডস : আগে ইউটিউব এ্যাপের ভিডিও প্লেয়ারের ডানদিকের কোনায় কার্ডস আইকন দেখা যেত। যেখান থেকে ভিডিও আপলোডকারীর করা সাজেস্টেড ভিডিওগুলো দেখা যেত। নতুন আপডেটে ইউটিউব এ্যাপে পরিবর্তন হয়েছে কার্ডসের অবস্থান। এখন থেকে ইউটিউব এ্যাপের ভিডিও প্লেয়ারের থ্রি-ডট মেন্যুতে প্রবেশ করলে দেখা যাবে কার্ডস বা সাজেস্টেড ভিডিও দেখার অপশন।

নতুন জেশ্চার : এখন খুব সহজেই ইউটিউব এ্যাপ থেকে ভিডিও দেখার সময় ভিভাইসের পর্দার আকার পরিবর্তন করা যাবে। ভিডিও দেখার সময় ডিভাইসের পর্দা পোর্ট্রেট মোডে থাকলে ভিডিওর ডান বা বাঁ পাশে ওপর দিকে সোয়াইপ করলে ভিডিও প্লে মোড ল্যান্ডস্কেপে পরিবর্তিত হবে। আবার যদি ল্যান্ডস্কেপ মোড থেকে পোর্ট্রেটে যেতে চান, তবে ভিডিওর ডান বা বাঁ পাশে নিচের দিকে সোয়াইপ করলেই হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা