সংগৃহীত
খেলা

খেলার মাঝে ফ্লাডলাইটে আগুন

স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ২য় ম্যাচ। আর এই ম্যাচ চলাকালেই মিরপুরের ফ্লাডলাইটের উত্তরদিকে আগুন ধরে যায়। যদিও মাত্র কয়েক মিনিট সেটি স্থায়ী ছিল।

আরও পড়ুন: টসে হেরে বোলিংয়ে টাইগাররা

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে ফ্লাইডলাইটে আগুন ধরার পর ধোঁয়া বের হতে দেখা যায়। যদিও পরক্ষণেই তা নিয়ন্ত্রণে চলে আসে। আগুনের প্রভাবে অবশ্য কোনো সমস্যা হয়নি মাঠের খেলায়। বর্তমানে সে ফ্লাডলাইটে আলোও জ্বলতে দেখা যাচ্ছে।

বাংলাদেশকে এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ে পাঠায় সফরকারী নিউজিল্যান্ড। ১ম ওয়ানডের মতো এদিনও উভয় দল বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে নেমেছে। শুরু থেকেই বাংলাদেশি পেসারদের দাপট ও নিয়ন্ত্রিত বোলিং দেখা যায়। যদিও অপরাজিত টম ব্লান্ডেলের ফিফটি ও হেনরি নিকোলসের ৪৯ রানে ভর করে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা।

আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ নাসির

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৬২ রান। এখন পর্যন্ত ২ টি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও অভিষিক্ত খালেদ আহমেদ। এছাড়াও শেখ মেহেদী একটি উইকেট নেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা