খেলা

ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ নাসির

স্পোর্টস ডেস্ক : নাসিরের বিরুদ্ধে আবুধাবির টি-টেন লিগে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগ তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।। তারই জের ধরে এবারে ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন সাবেক এই অলরাউন্ডার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা তাকে বিপিএল ড্রাফটের তালিকায় রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টে সে খেলতে পারবে না।’

আরও পড়ুন : বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত টি-টেন লিগে খেলার সময় নাসিরসহ তিন ক্রিকেটার এবং পাঁচজন অফিসিয়ালের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন বিভাগ। এর মধ্যে নাসির ভেঙেছেন তিনটি ধারা।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতি দমন বিভাগের ধারা ২.৪.৩ অনুযায়ী, কোনো ক্রিকেটার ৭৫০ ডলার মূল্যের বেশি উপহারসামগ্রী নিলে তা আইসিসি বা টুর্নামেন্টের দুর্নীতি দমন কর্মকর্তাদের জানাতে হয়।

আরও পড়ুন : দায়িত্ব ছাড়লেন হাফিজ

তবে নাসির সেটা পালন করেননি। উল্টো আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতাও করেননি। উল্টো তুচ্ছ-তাচ্ছিল্য করায় ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে আসন্ন বিপিএলের ড্রাফটে জায়গা করে নিতে পারেননি নাসির। আর বোর্ডের নিষেধাজ্ঞার কারণে তার খেলা হচ্ছে না আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগেও।

আরও পড়ুন : বৃষ্টিতে প্রথম ওয়ানডে পরিত্যক্ত

প্রসঙ্গত, আগামীকাল রোববার বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে এবারের প্লেয়ার্স ড্রাফটে। সাতটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে তাদেরকে। একমাত্র ক্রিকেটার হিসেবে 'এ' ক্যাটেগরিতে থাকছেন মুশফিকুর রহিম। এই ক্যাটাগরিতে গতবারের মতোই ৮০ লাখ টাকা থাকছে। 'বি' ক্যাটেগরিতে আছেন চার জন ক্রিকেটার। তারা হলেন, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। 'সি' থেকে 'জি' এর তালিকায় থাকা খেলোয়াড়দের ভিত্তিমূল্য ৩০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ, ১০ লাখ ও ৫ লাখ টাকা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা