সংগৃহীত ছবি
খেলা

বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : আগামী ৫ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে ভারতের মাটিতে। আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এশিয়া কাপ ও ইনজুরির কারণে এতদিন বিশ্বকাপের দল ঘোষণা করেনি পাকিস্তান।

আরও পড়ুন : পর্যবেক্ষণ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। আর সহ-অধিনায়ক হিসেবে শাদাব খানকে রাখা হয়েছে। এর আগে গতকাল (২১ সেপ্টেম্বর) অধিনায়ক ও সহ-অধিনায়কের সঙ্গে বৈঠকে দল ঘোষণার কথা জানায় তারা।

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া নাসিম শাহ পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। তার সুস্থ হতে ৬-৮ সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। পাকিস্তানি এই স্পিডস্টার না থাকায় দীর্ঘ সময় পর দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার হাসান আলী।

আরও পড়ুন : কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা