সংগৃহীত
খেলা

বাংলাদেশে দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড একাধিক চমক নিয়ে দল ঘোষণা করেছে। বিশ্বকাপের আগে কিউরা মহাগুরুত্বপূর্ণ এই সিরিজে তারকা ক্রিকেটারদের একটি বড় অংশকে পাঠাচ্ছেন না।

শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: বিকালে ভারত-পাকিস্তান মহারণ

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ সেপ্টেম্বরে। মাসখানেক পরেই এ সিরিজের ভারতে ওয়ানডে বিশ্বকাপ। নিউজিল্যান্ডের কাছে কন্ডিশন বিচারে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু এমন সিরিজেও তারকা খেলোয়াড়দের অনেককেই দলে রাখেনি কিউইরা।

এই সিরিজে টম লাথাম, টিম সাউদি, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশামদের কেউই থাকছে না। তবে এ সিরিজের দলে বহুদিন পর জাতীয় দলে ফেরা ট্রেন্ট বোল্ট থাকছেন। তার সাথে পেস ডিপার্টমেন্টে থাকছেন লকি ফার্গুসন, কাইল জেমিসন ও অ্যাডাম মিলনে।

আরও পড়ুন: শ্রীলঙ্কা ছেড়ে লাহোরের পথে টাইগাররা

অন্যদিকে, লকি ফার্গুসনকে দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত এক ম্যাচেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেয় নি। দলে নতুন মুখ ডিন ফক্সক্রফট। তবে আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল এ অলরাউন্ডারের। সেই ম্যাচে ১০ রানের বেশি করতে পারেননি ২৫ বছর বয়সি এ ক্রিকেটার।

সেপ্টেম্বরের ২১ তারিখ মিরপুরে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। আগামী ২৩ ও ২৬ সেপ্টেম্বর দু দলের ২ ম্যাচ।

আরও পড়ুন: উয়েফার বর্ষসেরা হালান্ড

বাংলাদেশ সিরিজের জন্য নিউজিল্যান্ড দল:
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা