সংগৃহীত
খেলা

উয়েফার বর্ষসেরা হালান্ড

স্পোর্টস ডেস্ক: উয়েফার বর্ষসেরার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করার পরেই ধারণা করা হয়েছিল আর্লিং হালান্ডের হাতেই উঠছে এ পুরস্কার। মেসি বিশ্বকাপ জিতলেও ক্লাব অর্জনে অনেকটাই ফিকে ছিলেন। গুজবকে সত্যি করে ইউরোপিয়ান ফুটবলার হালান্ডের হাতেই উঠলো প্রেস্টিজিয়াস এই পুরস্কার।

আরও পড়ুন: ১৬৪ রানে অলআউট বাংলাদেশ

বৃহস্পতিবার (৩১ আগস্ট) মোনাকোর গ্রিমালদি ফোরামে রাতে হয়ে গেল উয়েফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন হলান্ডের হাতে সেরা ফুটবলারের ট্রফি তুলে দেন।

২ দিন আগেই পিএফএ বর্ষসেরার পুরস্কার পেয়েছেন হলান্ড। এবার ইউরোপসেরার পুরস্কারটাও পেয়ে গেলেন।

নরওয়ের ১ম ফুটবলার হিসাবে এ সম্মাননাটাও পেলেন হালান্ড। দুর্দান্ত এক যাত্রা শেষ করেছিলেন গত মৌসুমের তিনি। ক্লাব ফুটবলের প্রেস্টিজিয়াস ট্রেবল জিতেছেন ম্যানচেস্টার সিটির আকাশী নীল জার্সিতে। হলান্ডের সতীর্থ ডি ব্রুইনাও সিটির সাফল্যে আলো ছড়িয়েছেন। অন্যদিকে মেসি ইউরোপ অধ্যায় শেষ করেছেন পিএসজির হয়ে লিগ ওয়ান শিরোপা জিতে।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবকিছুর উপরে সিটির ট্রেবল জয়টাকেই প্রাধান্য দেয়া হয়েছে। আর সতীর্থ ডি ব্রুইনাকে সরিয়ে হালান্ডই জিতেছেন সেরার পুরস্কার।

এবারের নারী সেরা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। ২৫ বছর বয়সী বোনমাতি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ শিরোপা জিতেছেন এ বছর। তার হাতেই তাই পুরস্কার উঠেছে।

ম্যানচেস্টার সিটিকে ট্রেবল এনে দেওয়া বর্ষসেরা পুরুষ কোচ হয়েছেন পেপ গার্দিওলা। এছাড়াও ইংল্যান্ডের সারিনা ওয়েগমান বর্ষসেরা নারী কোচের স্বীকৃতি ধরে রেখেছেন। এ ছাড়া বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা আজীবন সম্মাননার উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড জিতেছেন।

আরও পড়ুন: বিকালে মাঠে নামছে টাইগাররা

একনজরে উয়েফার পুরস্কার,

বর্ষসেরা পুরুষ ফুটবলার: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি ও নরওয়ে)

বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি (বার্সেলোনা ও স্পেন)

বর্ষসেরা পুরুষ কোচ: পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)

বর্ষসেরা নারী কোচ: সারিনা ওয়েগমান (ইংল্যান্ড)

উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড: মিরোস্লাভ ক্লোসা (জার্মানি)

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা