ছবি-সংগৃহীত
খেলা
এশিয়া কাপ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : খেলার আগেই দুঃসংবাদ পেলেন সাকিব

আজ (বৃহস্পতিবার) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস ভাগ্যে জিতে শ্রীলংকাকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

এশিয়া কাপের আগেই ইনজুরিতে ছিটকে গিয়েছেন তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাস জ্বরের কারণে শেষ মুহূর্তে দেশ ছাড়তে পারেননি। লিটনের বদলে শেষ মুহূর্তে দলে ডাক পান এনামুল হক বিজয়। তবে তাকে রাখা হয়নি মুল একাদশে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নির্বাচকরা ভরসা রেখেছেন অভিষিক্ত তানজিদ তামিম ও নাঈম শেখের উপর।

আরও পড়ুন : বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের হার

অন্যদিকে, চোটে জর্জরিত শ্রীলঙ্কা ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিয়ে একাদশ সাজিয়েছে। তিনজন বিশেষজ্ঞ বোলারের সঙ্গে নেওয়া হয়েছে দুজন অলরাউন্ডার। পেস আক্রমণে রয়েছেন কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মহেশ থিকশানা। স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন দুনিথ ওয়েলালাগে, ধানাঞ্জয়া ডি সিলভা।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা