ছবি-সংগৃহীত
জাতীয়

রোহিঙ্গাদের আরও সহায়তা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও রান্নার জ্বালানি নিশ্চিত করতে নতুন সহায়তা প্যাকেজ দিচ্ছে যুক্তরাজ্য। দেশটি এ সেবার জন্য অতিরিক্ত ৪ .৫ মিলিয়ন পাউন্ড প্রদান করেছে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা

মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সাথে সম্মেলনে যোগ দিয়েছেন।

অ্যান-ম্যারি ট্রেভেলিয়ান জানান, যুক্তরাজ্য রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: ইভিএমে ভোট কারচুপি সম্ভব নয়

রোহিঙ্গারা যতক্ষণ তাদের মাতৃভূমিতে ফিরতে পারবে না, আমরা ততদিন মানবিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই আমরা বাংলাদেশে শরণার্থীদের সুরক্ষা পরিষেবা, স্বাস্থ্যসেবা এবং ক্লিন এনার্জির জন্য আরও ৪.৫ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করছি।

তিনি আরও বলেন, ইউএনএইচসিআর’র আঞ্চলিক সম্মেলনে রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমারের টেকসই সমাধান এবং তাদের স্বাগতিক দেশগুলোর প্রতি সমর্থন নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সহায়তা প্যাকেজের রোহিঙ্গা শরণার্থী দেশের স্বাস্থ্য সেবা এবং ক্লিন এনার্জির জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে ২.১ মিলিয়ন পাউন্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ভার‌ত যাওয়া হ‌লো না পররাষ্ট্রমন্ত্রীর

এরমধ্যে রয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, ডেনিশ রিফিউজি কাউন্সিল, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন। লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিক্রিয়া জানাতে, যৌন ও প্রজনন বিষয়ক স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে সাড়ে ৪ লাখ পাউন্ড প্রদান করা হয়েছে।

২০১৭ সাল থেকে যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক দেশের সমর্থনে ৩৭০ মিলিয়ন পাউন্ড এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের সহায়তার জন্য প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড প্রদান করেছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা