ছবি-সংগৃহীত
খেলা

আফগানদের বিপক্ষে খেলবে সেরা দল

ক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ড সিরিজ শেষ করে বাংলাদেশে এসেছে বাংলাদেশ। টাইগারদের সামনে নতুন মিশন। আগামী ১০ জুন ঢাকায় পা রাখবে আফগানিস্তান। তাদের বিপক্ষে ১৪ জুন একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে টাইগাররা।

আরও পড়ুন : বিশ্বনেতাদের আস্থা বুঝতে বিএনপি ব্যর্থ

টেস্টে আফগানদের বিপক্ষে সর্বশেষ দেখায় হেরেছিল বাংলাদেশ। সে কারণে এবারের টেস্ট ম্যাচে মূল একাদশ নিয়ে নামার কথা জানা গেছে। এমনকি কোনো পরীক্ষা-নিরীক্ষাতেও যাবে না- এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শুক্রবার (১৯ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘এখানে কোনো পরীক্ষা (এক্সপেরিমেন্ট) হবে না। আফগানিস্তান খুব ভালো দল। যেহেতু আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে, গত টেস্ট ম্যাচটা হেরেছি। তাই হালকাভাবে নেওয়া হবে না। সম্ভাব্য সেরা দলই আফগানিস্তানের বিপক্ষে নামানো হবে।’

আরও পড়ুন : চীনে গাড়ি উল্টে ১১ জনের মৃত্যু

আঙুলের চোটে ভুগছেন অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে তাকে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পাওয়া যায়নি। আফগান সিরিজেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে নান্নু মনে করেন টেস্টে না থাকলেও, সাকিবকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে।

প্রধান নির্বাচক বলেন, ‘গত টেস্ট ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে (মিরপুরে) ভালো খেলেছি। ভারতের সঙ্গেও আমরা ভালো খেলেছি। যদিও খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। আমার মনে হয়, মিরপুরে আমরা ভালো চ্যালেঞ্জ জানাতে পারব। দেশের মাটিতে সিরিজ, ভালো খেলব আশা করি।’

আরও পড়ুন : ঢাকায় ধারণক্ষমতার ৬ গুণ যানবাহন

জুনের ১০ তারিখ ঢাকায় পৌঁছাবে আফগানিস্তান দল। মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ১৪ জুন। এই টেস্ট খেলে ভারত চলে যাবে আফগানিস্তান। এরপর ১ জুলাই পুনরায় বাংলাদেশ সফরে আসবে তারা। জুলাইতে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা