ছবি: সংগৃহীত
খেলা

আইপিএলে সেঞ্চুরির শীর্ষে কোহলি

স্পোর্টস ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বৃহস্পতিবার ৮ উইকেটে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স। ম্যাচে চার বছর পর আইপিএলে সেঞ্চুরির স্বাদ পেলেন বিরাট কোহলি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

রান তাড়ায় ইনিংসের প্রথম দুই বলেই বাউন্ডারি পার করলেন কোহলি। সেই যে শুরু, যখন থামলেন, তার নামের পাশে জ্বলজ্বল করছে ৬৩ বলে ১০০ রানের দারুণ ইনিংস। যেখানে ১২টি চারের পাশে ছক্কা আছে ৪টি।

হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় কোহলি ও ফাফ দু প্লেসির ১৭২ রানের শুরুর জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় বেঙ্গালোর।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন

কোহলি ফিফটি পূর্ণ করেন ৩৫ বলে। পরের ২৭ বলে তিনি স্পর্শ করেন তিন অঙ্ক। ৯৪ রান থেকে পেসার ভুবনেশ্বর কুমারকে ছক্কায় উড়িয়ে ৬২ বলে স্পর্শ করেন শতক। পরের বলে আরেকটি ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন তিনি।

এই ম্যাচের আগে আইপিএলে কোহলির সবশেষ সেঞ্চুরিটি ছিল ২০১৯ সালের এপ্রিলে, ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৮ বলে করেছিলেন ১০০ রান। সব মিলিয়ে এই টুর্নামেন্টে তার সেঞ্চুরি হলো ৬টি, যা সর্বোচ্চ। সমান ৬টি সেঞ্চুরি আছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলেরও।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা