ছবি-সংগৃহীত
খেলা

২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসন্ন আসরটির ক্যাম্পেইনের লক্ষ্য ‘উই আর ২৬’।

আরও পড়ুন : মেট্রোরেলে নতুন সময়সূচি প্রকাশ

বুধবার (১৭ মে) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসে এক জমকালো অনুষ্ঠানে বিশ্বকাপের লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট রোনাল্ডো নাজারিও।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আসন্ন বিশ্বকাপের লোগোটির মাঝে বিশ্বকাপের সোনালী ট্রফির ছবি বসানো। তার নিচে ‘২৬’ সালের বোল্ড ছাপ দেওয়া। এই প্রথমবার বিশ্বকাপের লোগোতে সোনালী ট্রফির ব্যবহার করা হয়েছে। অন্যান্য আসরে ট্রফির মূল ছবি নয়; অঙ্কিত কোনো ছবি ব্যবহার করা হতো।

সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’কে ফিফার প্রতিনিধিরা জানিয়েছেন, এই লোগোর ডিজাইন করেছে ফিফার ব্র্যান্ড টিম। বাইরের এজেন্সির সহায়তাও নেওয়া হয়েছে। তবে কোন কোন এজেন্সি এই কাজ করেছে, তা বলা হয়নি।

আরও পড়ুন : ১৭ দিন পর ৪ জীবিত শিশু উদ্ধার!

২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবলের বিশ্ব আসরের চেহারা। শেষ কয়েকটি আসর বসেছিল ৩২ দল নিয়ে। যাতে বিশ্বকাপে খেলা হতো ৬৪ ম্যাচ। আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে দল বাড়ছে আরও ১৬টি। অর্থাৎ ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ মাঠে গড়াবে। যার ফলে বাড়ছে ম্যাচসংখ্যাও। খেলা হবে ৮০ ম্যাচ। সেজন্যে শেষ চারটি বিশ্বকাপের তুলনায় ২০২৬ আসরে ভেন্যুর সংখ্যাও বাড়াতে হয়েছে ফিফাকে। খেলা হবে ১৬টি ভেন্যুতে।

আয়োজনের দায়িত্বে মেক্সিকো আর কানাডা থাকলেও যুক্তরাষ্ট্রই থাকছে মূল আয়োজক। সেখানে ১১টি ভেন্যু পেয়েছে বিশ্বকাপের দায়িত্ব। এরপর মেক্সিকোর ৩টি, আর কানাডার ২ স্টেডিয়ামে চলবে বিশ্বকাপের লড়াই।

আরও পড়ুন : বিয়েতে বর-কনের বিষপান

লোগো উন্মোচনের সঙ্গে একটি হ্যাশট্যাগ ক্যাম্পেইনও চালু করেছেন ইনফান্তিনো। ‘উই আর ২৬’ ক্যাম্পেইনের লক্ষ্যও বলে দেন ফিফা সভাপতি, ‘তিনটি দেশ ও পুরো মহাদেশের সবার একতা হয়ে এখন এটাই বলার সময় “আমরা একতাবদ্ধ হয়ে বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সবচেয়ে বড় ও সেরা বিশ্বকাপ উপহার দিতে প্রস্তুত।”’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা