ছবি : সংগৃহিত
খেলা
আইসিসির রাজস্ব ভাগাভাগি

লভ্যাংশ কম, অসন্তোষ পিসিবি

স্পোর্টস ডেস্ক : মডেল এখনও চূড়ান্ত হয়নি। তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকইনফো'র প্রতিবেদন থেকে জানা গেছে, আইসিসি তাদের রাজস্ব ভাগাভাগিতে কোন দলের জন্য কত বরাদ্দ রেখেছে। এর মধ্যে ভারত লভ্যাংশের সবচেয়ে বড় অংশ পাচ্ছে।

আরও পড়ুন : শিরোপার দৌড়ে রোনালদোর ক্লাব

ক্রিকইনফোর প্রতিবেদন সূত্রে, ২০২৪-২৭ চক্রে আইসিসির লভ্যাংশের ৩৮.৫ শতাংশ পাবে ভারত। দুইয়ে থাকা ইংল্যান্ড ৬.৮৯ শতাংশ, তিনে অস্ট্রেলিয়া পাবে ৬.২৫ শতাংশ। পাকিস্তান পাবে ৫.৭৫ শতাংশ আর বাংলাদেশ ৪.৪৬ শতাংশ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি প্রস্তাবিত এ মডেলে খুশি নন।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আইসিসিকে আমাদের বলতে হবে, কীভাবে এ অঙ্কটা ঠিক করা হলো। এখনকার যে অবস্থা, তাতে আমরা খুশি নই।’

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এই মডেল এখনও চূড়ান্ত হয়নি। আগামী মাসে ডারবানে আইসিসির বোর্ড সভায় ভোটের মাধ্যমে ঠিক হবে। এই প্রসঙ্গে নাজাম আরও বলেন, ‘জুনে আইসিসির বোর্ড যখন এই আর্থিক মডেল অনুমোদনের প্রত্যাশা করছে, আমাদের বিস্তারিত না জানালে আমরা অনুমোদন দেব না।’

এখন পর্যন্ত পিসিবি ছাড়া কোনো বোর্ডই আনুষ্ঠানিকভাবে আইসিসির এই লভ্যাংশ বণ্টন মডেলের বিরোধিতা করেনি। ভারত যে লভ্যাংশ বেশি পাবে, সেটা সবাই মেনেই নিয়েছে। মানতে আপত্তি নেই পিসিবি প্রধানেরও।

আরও পড়ুন : শিরোপা নিয়ে ফিরল টাইগাররা

কিন্তু তার কথা, ‘নীতিগতভাবে, ভারতের বেশিই পাওয়া উচিত, এতে কোন সন্দেহ নেই। কিন্তু...কিভাবে এই টেবিলটি তৈরি করা হচ্ছে?’

স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, পিসিবি প্রধান আইসিসির লভ্যাংশ বণ্টনের প্রক্রিয়া নিয়েই মোটেই খুশি নন। এখন দেখা যাক, শেষ পর্যন্ত তার সঙ্গে আর কোনো বোর্ড দাঁড়ায় কিনা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা