খেলা

শিরোপা নিয়ে ফিরল টাইগাররা

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারিয়ে দেশে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আরও পড়ুন : কূটনীতিকদের নিরাপত্তায় আপস করব না

মঙ্গলবার (১৬ মে) বিকাল ৫টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগাররা। যদিও অধিনায়ক তামিম ইকবাল, সিনিয়র সদস্য মুশফিকুর রহিম এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দলের সঙ্গে ফিরছেন না। তারা সপ্তাহখানেক ইংল্যান্ডে অবস্থান করবেন।

এদিকে সাকিব আল হাসান উড়াল দিবেন পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে। এই চার ক্রিকেটার বাদে দেশে ফিরে এসেছেন দলের বাকি ক্রিকেটাররা। আপাতত কোনো সিরিজ না থাকায় বিশ্রামেই সময় কাটাবেন দলের বাকি ক্রিকেটাররা।

আরও পড়ুন : মোখার আঘাতে ৪০০ জনের প্রাণহানি

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ৩ ম্যাচ ওয়ানডে সিরিজটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বাকি দুই ওয়ানডেতে হয় পায় টাইগাররা। অবশ্য দুটি ম্যাচেই বেশ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে আয়ারল্যান্ড। দ্বিতীয় ওয়ানডে ৩ উইকেটে এবং শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দল জয় পায় ৪ রানে।

আগামী ১৪ জুন মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। এছাড়া বাকি ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ঈদের পরে। যদিও সেই সূচি এখনও নিশ্চিত হয়নি। আইরিশদের বিপক্ষে সিরিজ জেতায়, ওয়ানডে সুপার লিগের তিন নম্বর পজিশনে থেকে শেষ করেছে তামিমের দল। টাইগারদের সামনে আছে শুধু নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা