সংগৃহীত ছবি
খেলা

আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচে ১৫৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (২৭ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আইরিশদের ২৫৩ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রানেই গুঁটিয়ে যায় আয়ারল্যান্ড।

এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ড মেয়েদের। ৪ বলে ৫ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস। পরের বলে অ্যাসিম হান্টারকে আউট করে জোড়া উইকেট তুলে নেন মারুফা খাতুন।

আরও পড়ুন : অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করল ভারত

চতুর্থ উইকেটে ওরলা প্রেন্ডারগাস্টকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ওপেনার সারাহ ফোরবেস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ওরলা। ১৯ রান করে এই ব্যাটার আউট হলে ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করেনে ফোরবেস।

২৫ রান করে রান আউট হন এই আইরিশ ওপেনার। এরপর লেয়াওহ পল (০), লরা ডিলানি (২২), উনা রেমন্ড-হোয় (৭) এবং আভা ক্যানিং শূন্য রানে বোল্ড আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড।

আরও পড়ুন : ফের হারলো সাকিবের দল

শেষ দিকে অ্যাইমি ম্যাগুইরে (০) এবং ফ্রেয়া সারজেন্ট ৯ রানের আউট হলে মাত্র ৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন এবং নাহিদা আক্তার তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও দুই উইকেট মারুফা আক্তার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা