ছবি-সংগৃহীত
খেলা

এশিয়ান গেমসে পুরুষ দলও যাচ্ছে 

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান গেমসে নারী ফুটবল দল পাঠানোর কথা জানালেও পুরুষদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ অলিম্পিক সংস্থা (বিওএ)। তীব্র সমালোচনার পর অবশেষে পুরুষ দলকেও পঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রীড়া সংস্থাটি। সব ঠিক থাকলে আসরটিতে নারী ফুটবল দলের পাশাপাশি পুরুষ দলও অংশ নেবে।

আরও পড়ুন : বাফুফের দুর্নীতি অনুসন্ধানের নির্দেশ

মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এ কথা বলেছেন।

গত ৬ মে বিওএর নির্বাহী কমিটির সভায় পুরুষ ডিসিপ্লিনে নারী ফুটবল দলকে প্রথমবারের মতো পাঠানোর সিদ্ধান্ত হলেও বাদ দেওয়া হয় ছেলেদের।

গত এশিয়ান গেমসে কাতারকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়েছিল জামাল ভূঁইয়ারা। তবে পুরুষ ফুটবল দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে এশিয়ান গেমসে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিওএ।

আরও পড়ুন : বিতর্কিত ‘সফট সিগন্যাল’ বাতিল

তারপর এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ক্রীড়া সংস্থাটি। বাফুফে নারী দলের পাশাপাশি পুরুষ দল পাঠানোর জন্য বিওএকে অনুরোধ করে চিঠি দেওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। বিওএ থেকে বলা হয়েছিল তাদের পরবর্তী নির্বাহী কমিটির সভায় পুরুষ ফুটবল দল নিয়ে সিদ্ধান্ত হবে।

আজ (মঙ্গলবার) গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় সৈয়দ শাহেদ রেজা বলেন, পুরুষ ও নারী দুটো ফুটবল দলকেই তারা এশিয়ান গেমসে পাঠাবেন।

আরও পড়ুন : বাংলাদেশের সিরিজ জয়

পুরুষ ফুটবল দলের বিষয়ে বিওএর সভাপতিসহ অন্যান্য কর্মকর্তাদের মনোভাব জেনেছেন বিওএ মহাসচিব। প্রত্যেকেই পজিটিভ মনোভাব প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। আসরটি হওয়ার কথা ছিল গত বছর। তবে করোনার কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা