ছবি-সংগৃহীত
খেলা

শনিবার কোয়াবের নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক : আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন।

আরও পড়ুন : আইপিএলে সেঞ্চুরির শীর্ষে কোহলি

শনিবার (২০ মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এর আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

প্রায় বছর দশেক পর হতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য গঠিত এই সংগঠনের নির্বাচন। যদিও ২০১৯ সালে ক্রিকেটারের কয়েকটি আন্দোলনের দাবির মধ্যে একটি ছিল বর্তমান কমিটির পদত্যাগ। পরবর্তীতে সেই দাবি মেনে কোয়াব নির্বাচনের উদ্যোগ উঠেছিল কয়েকবার।

কিন্তু ২০২০ সালে করোনার কারণে সেটি আর সংগঠিত হয়নি। তবে সে সব কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এই সংগঠনের নির্বাচন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বর্তমান কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দেব্রবত পাল।

কোয়াবের নির্বাচন নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও কথা বলেছেন। গতকাল (বৃহস্পতিবার) বিসিবি সভাপতি মিরপুরে কোয়াবের নির্বাচন নিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার মতে অবশ্যই নির্বাচন হওয়া উচিত। নির্বাচন হতেই হবে।’

আরও পড়ুন : ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো বিসিবিও একটা সময় পর্যন্ত কোয়াবের স্বীকৃতি দিতে চায়নি। পরিবর্তিত পরিস্থিতিতে কোয়াব কর্মকর্তাদের সঙ্গে বিসিবি কর্মকর্তাদের সখ্য গড়ে উঠেছে। কোয়াবের অনুরোধে খেলোয়াড়দের জন্য কিছু ইতিবাচক সিদ্ধান্তও নেয় বিসিবি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা