ছবি-সংগৃহীত
খেলা
বাংলাদেশ-আয়ারল্যান্ড

আইসিসি টিভিতে বিনামুল্যে খেলা

ক্রীড়া প্রতিবেদক : আগামীকাল ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তবে বাংলাদেশ থেকে টিভিতে সরাসরি দেখা যাবে না এই ম্যাচ। এমন অবস্থায় খুশির খবর জানালো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আরও পড়ুন : সেরা প্রস্তুতি নিতে পারিনি

বাংলাদেশি সমর্থকদের ভরসা এখন আইসিসি টিভি। কারণ কোনো প্রকার চার্জ ছাড়াই সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই আইসিসি টিভির অ্যাপে বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে। সোমবার (৮ মে) এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

এরআগে সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখাতে এতদিন আগ্রহ দেখায়নি কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান। তবে গত শনিবার (৬ মে) সিরিজটি সরাসরি সম্প্রচার করার কথা জানায় 'প্রিমিয়ার স্পোর্টস'। ফলে দেশের সমর্থকদের সরাসরি খেলা দেখার সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন : সাফের আগে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ

এদিকে ৪ মে মিরপুর শের-ই-বাংলায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন টিভিতে খেলা দেখানোর বিষয় নিয়ে বলেছিলেন, ‘এখন পর্যন্ত খেলা সম্প্রচার নিয়ে কোনো তথ্য নেই। এটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বিষয়। স্বাগতিক বোর্ডই এসব বিষয় দেখে। ম্যাচের আয়োজন ও সম্প্রচার স্বত্ব বিক্রিও তারাই করবে। এটা তাদের ব্যাপার।’

আসন্ন এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজটির আয়োজক এসেক্স, আর খেলা মাঠে গড়াবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটে। সিরিজের পরের ম্যাচগুলো গড়াবে ১২ ও ১৪ মে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা