ছবি-সংগৃহীত
খেলা

সাফের আগে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ

স্পোর্টস রিপোর্টার : আগামী মাসে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশীপ। এ টুর্নামেন্টের প্রস্তুতির জন্য কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ৪ জুন থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে জামাল ভূঁইয়াদের।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

রোববার (৭ মে) বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, 'সৌদি ও কাতারে ক্যাম্পের ব্যাপারে আলোচনা হয়েছিল। আমরা কম্বোডিয়ায় ম্যাচ খেলব এবং ভারতে সাফ এ জন্য আর বাইরে ক্যাম্প করা হচ্ছে না ৷ ঢাকাতেই ক্যাম্প করার পরামর্শ দিয়েছেন কোচ।'

৩ জুন বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হবে। পরেরদিন আবাসিক ক্যাম্প শুরু হবে। বসুন্ধরা কিংস এরেনায় হবে অনুশীলন।

আরও পড়ুন : সরাসরি খেলা দেখায় কাটলো শঙ্কা

আগামী ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। দল কম্বোডিয়া যাবে ম্যাচের ৩-৪ দিন আগে। ম্যাচ খেলে কম্বোডিয়া থেকেই ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে উড়াল দেবে জামাল ভূঁইয়ারা। সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২১ জুন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা