ছবি-সংগৃহীত
খেলা
বাংলাদেশ-আয়ারল্যান্ড 

প্রথম ম্যাচে বৃষ্টির শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টির কবলে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। বৃষ্টির বাধায় খুব বেশি অনুশীলন করতে পারেনি টাইগাররা। একই কারণে হয়নি সিরিজ শুরু হওয়ার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটিও। বৃষ্টির শঙ্কা আছে আজ শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচেও।

আরও পড়ুন : দলে দু’জন ‘জেনুইন অলরাউন্ডার’

মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিবিসির আবহাওয়া বার্তা অনুযায়ী আজ সারাদিনজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৫ থেকে ৮০ শতাংশ।

বাংলাদেশের কোনো টিভিতে দেখা যাবে না এই খেলা। আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে ফ্যান অ্যাকাউন্ট খুলে সরাসরি দেখা যাবে ফ্রিতে।

সিরিজে প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা থাকলেও, সব ছাপিয়ে আলোচনায় বৃষ্টি। তবে ম্যাচ হলে অবশ্যই জয়ের লক্ষ্যের কথা জানিয়েছে অধিনায়ক তামিম ইকবাল ও
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আরও পড়ুন : আইসিসি টিভিতে বিনামুল্যে খেলা

তামিমের চাওয়া সুপার লিগের শীর্ষ চারে থাকা। তিনি বলেন ‘অধিনায়ক হিসেবে চারে থেকে শেষ করাই আমার লক্ষ্য। কয় ম্যাচ জিততে পারি, কত পয়েন্ট এসব আমার কাছে বিষয় না, আমার কথা হলো শীর্ষ চারে থাকা।’

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভাবনায় রয়েছে বিরুপ কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয়া, তিনি বলেন,‘ব্যাপারটি শুধু ইংল্যান্ডের কন্ডিশনের নয়, আমাদের সার্বিক উন্নতির জন্যও প্রয়োজন এটা। প্রতিপক্ষ নিয়ে ও ফলাফল নিয়ে দুর্ভাবনার ব্যাপারও এখানে নেই। আমরা উন্নতি করতে চাই। ভবিষ্যতে যেখানেই আমরা খেলি না কেন, উন্নতি করতে চাই। সামনে আমাদের অনেক খেলা আছে, বিশেষ করে দেশের বাইরে টেস্ট আছে কিছু।’

আরও পড়ুন : সেরা প্রস্তুতি নিতে পারিনি

প্রথম ওয়ানডের দলে একাদশে কারা থাকবেন সে বিষয়ে কিছু জানাননি হাথুরুসিংহে। তবে ধারণা করা হচ্ছে ৬ ব্যাটার এবং ৫ বোলার নিয়ে খেলবে টাইগাররা। সেক্ষেত্রে তামিম ইকবালের সঙ্গে থাকবেন লিটন দাস। তিন নম্বরে দেখা যাবে নাজমুল শান্তকে। চারে সাকিব আল হাসান এবং পাঁচে তাওহীদ হৃদয়।

ছয়ে যথারীতি মুশফিকুর রহিম। সাতে দেখা যাবে মেহেদী মিরাজকে এবং এরপর হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান। এছাড়া একাদশ ক্রিকেটার হতে পারেন শরীফুল ইসলাম।

আরও পড়ুন : দ্বিতীয় ওয়ানডেতেও হারলো যুবারা

বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে। এই সিরিজ আইরিশদের জন্য বাঁচা-মরার লড়াই। এই দিক থেকে নির্ভার বাংলাদেশ শিবির। বিশ্বকাপের কন্ডিশন এই সিরিজের উলটো, তাই তামিম-সাকিবদের ভাবনায় বিশ্বকাপও নেই। ভাবনা আপাতত একটাই, সেরাটা দিয়ে জয় তুলে নেওয়া।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা