ছবি-সংগৃহীত
খেলা

দলে দু’জন ‘জেনুইন অলরাউন্ডার’

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটবিশ্বে দলগুলোর সফলতার পিছনে বড় অবদান থাকে অলরাউন্ডারদের। বাংলাদেশ দলেও আছেন সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ অলরাউন্ডার। সম্প্রতি জাতীয় দলের হয়ে ব্যাট-বলে দারুণ অবদান রাখছেন মেহেদী হাসান মিরাজও। যে কারণে মিরাজকে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে ভাবতে শুরু করেছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সোমবার (৮ মে) প্রথম ওয়ানডের আগে ইংল্যান্ডের চেমসফোর্ডে গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরু। এসময় মিরাজকে জেনুইন অলরাউন্ডারের তকমা দেন তিনি। এছাড়া দলে দুই অলরাউন্ডার থাকায় নিজেদের ভাগ্যবান বলেই দাবি করেন টাইগারদের এই মাস্টারমাইন্ড।

মিরাজ প্রসঙ্গে প্রধান কোচ বলেন, মিরাজকে জেনুইন ব্যাটার বলতে পারি। কারণ সে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি করেছে। আমরা তাকে জেনুইন অলরাউন্ডার হিসেবেও দেখতে পারি।

আরও পড়ুন : দ্বিতীয় ওয়ানডেতেও হারলো যুবারা

দলে সাকিব-মিরাজের মতো অলরাউন্ডার থাকায় নির্ভার রয়েছেন কোচ। তিনি বলেন, আমাদের আরও একজন জেনুইন অলরাউন্ডার আছে। সাকিব আল হাসান। যেকোনো কোচ এটা পছন্দ করবে। বাংলাদেশ দলে দু’জন জেনুইন অলরাউন্ডার আছে। খুব বেশি দলের এই সুবিধা নেই। আমরা ভাগ্যবান। এর সুবিধা নেওয়ার চেষ্টা করব।

অভিষেকের পর থেকে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি দ্যুতি ছড়িয়েছেন মিরাজ। তবে সাম্প্রতিক সিরিজগুলোতে ব্যাট হাতেও নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। তাতে মিডল অর্ডারে মিরাজ ভরসার প্রতীক হয়ে উঠতে পারেন বলে মনে করছেন হেচ কোচ।

আরও পড়ুন : আইসিসি টিভিতে বিনামুল্যে খেলা

সাত নম্বর পজিশনের জন্য মিরাজের কথা উল্লেখ করে হাথুরু বলেন, ‘সাত নম্বরে খুব কম খেলোয়াড় খেলতে পারে। এই পজিশনে মাঝে মাঝে উইকেটে এসেই ১০ রান করতে হয়। আবার অনেকসময় পাঁচ উইকেট পড়ে গেলে হাল ধরতে হয়। মিরাজ ওই কাজটা শেষ কিছু সিরিজে খুব ভালো মতোই করেছে। সুতরাং এটা কোনো সমস্যা নয়।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা