ছবি-সংগৃহীত
খেলা

দুই ভাগে ইংল্যান্ড গেল ওয়ানডে দল

ক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে দুই ভাগে ইংল্যান্ডে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার (৩০ মার্চ) রাতে প্রথম বহরে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন ৫ ক্রিকেটার। আর দ্বিতীয় বহরে আজ সকালে দলের বাকি সদস্যরা উড়াল দেন।

আরও পড়ুন : ফের হারলো মেসি-এমবাপ্পেরা

সোমবার (১ মে) সকালে ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দলের দ্বিতীয় বহর।

দ্বিতীয় বহরে ছিলেন মেহেদী হাসান মিরাজ-শরিফুল ইসলাম ও হাসান মাহমুদরা। এর আগে প্রথম ভাগে গতকাল যায় ৫ ক্রিকেটার এবং কোচিং স্টাফ।

এদিকে আইপিএলের মাঝপথে দেশে ফেরা লিটন দাস দ্বিতীয় বহরেও লন্ডন যাননি। তবে চূড়ান্ত হয়েছে তার ফ্লাইট। মঙ্গলবার (২ মে) রাত ১১টার দিকে লিটনের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানও পরে যোগ দেবেন। সাকিব যুক্তরাষ্ট্র থেকে আর আইপিএলে থাকা মোস্তাফিজ ভারত থেকে সরাসরি ইংল্যান্ডের বিমান ধরবেন।

লন্ডনে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ৫ মে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একমাত্র অনুশীলন ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা।

এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল। এই সিরিজটির আয়োজক এসেক্স। খেলা হবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে।

আরও পড়ুন : সিঙ্গাপুরকে উড়িয়ে ২য় রাউন্ডে বাংলাদেশ

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা