ছবি-সংগৃহীত
খেলা

ফর্মে নেই ফিজ, মানতে নারাজ কোচ

ক্রীড়া প্রতিবেদক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজ রহমান। সর্বশেষ দুই আসরে দলের ৫০ শতাংশের বেশি ম্যাচে একাদশে ছিলেন তিনি। কিন্তু এবারের আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন তিনি।

বাজে পারফর্মন্সের কারনে একাদশে জায়গা হারান কাটার মাস্টার। এরপর থেকে সাইড বেঞ্চে বসে সময় পার করতে হচ্ছে তাকে। তবে মোস্তাফিজ ফর্মে নেই বিষয়টি মানতে রাজি নন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আরও পড়ুন : আইপিএল ছেড়ে ফিরলেন লিটন

মুস্তাফিজকে নিয়ে হাতুরু বলেন, ‘কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে, কেমন পারফর্ম করে।’

আজ শনিবার (২৯ এপ্রিল) সকালে প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া লিটন দাসও একাদশে সুযোগ পেয়েছিলেন মাত্র একটি ম্যাচে। পারিবারিক কারণে তিনি ফিরে এসেছেন দেশে। লিটনের বিষয়ে জানতে চাইলে হেড কোচ বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যানেজারের মাধ্যমে জানতে পারলাম যে, লিটন ফিরে এসেছে। এই মুহূর্তে আমার কাছে ওর ব্যাপারে বেশি তথ্য নেই।’

আরও পড়ুন : বন্ধ হচ্ছে বার্সা টিভি

এদিকে আয়ারল্যান্ড সিরিজের দলে সুযোগ হয়নি আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদের। এ বিষয়ে হাথুরু বলেন, ‘তাদের ব্যাপারে আমি আগে যা বলেছি সেটিই থাকবে। তারা সবাই মিক্সে আছে। বিশ্বকাপের আগে তারা সবাই-ই খেলার সুযোগ পাবে। আমরা ওই মাইন্ডসেটে কোনো পরিবর্তন করিনি।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা