ছবি-সংগৃহীত
খেলা

বন্ধ হচ্ছে বার্সা টিভি

স্পোর্টস ডেস্ক : বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনার নিজস্ব টেলিভিশন সম্প্রচার। আর্থিক সংকট আর খেলায় বাজে পারফরম্যান্সের কারনে জনপ্রিয়তায় কমতে শুরু করেছে ক্লাবটির। এমন পরিস্থিতে চুক্তি নবায়ন হয়নি সম্প্রচার সংস্থার সাথে। তাই বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বার্সা।

আরও পড়ুন : আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে বার্সা জানিয়েছে, টেলিভিশন চ্যানেল বার্সা টিভির কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। বার্সা টিভির সম্প্রচার যে সংস্থার মাধ্যমে হতো, সেই টেলেফোনিকার সঙ্গে চুক্তি নবায়ন করা হচ্ছে না।

স্পেনিশ সংবাদমাধ্যমের খবর, আর্থিক সংকটে পড়া বার্সেলোনা ব্যয় কমানোর জন্যই এটা করছে। বার্সা টিভির ঘনিষ্ঠ এক সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, এর ফলে প্রায় ১৩০ জন মানুষ চাকরি হারাবেন।

আরও পড়ুন : রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ৫ বিশ্বনেতার শুভেচ্ছা

১৯৯৯ সালের জুলাইয়ে যাত্রা শুরু করেছিল বার্সা টিভি। সেই বার্সা টিভির ২৪ বছরের পথচলা থেমে যাচ্ছে এবার।

বার্সা টিভি বন্ধ হওয়ার পর ক্লাবটি তাদের প্রোডাকশন কোম্পানি বার্সা স্টুডিওসকে অনলাইন স্ট্রিমিংয়ের জন্য কাজে লাগাবে। এর আগে বার্সেলোনা বার্সা স্টুডিওসের ২৪.৪ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছিল।

আরও পড়ুন : ভারতে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

সেই বিক্রির মাধ্যমে ২০ কোটি ইউরো অর্থও পেয়েছে তারা। সেই অর্থ দিয়ে রবার্ট লেভানডফস্কিসহ আরও খেলোয়াড় কিনেছে বার্সেলোনা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা