ছবি-সংগৃহীত
খেলা

সিঙ্গাপুরকে উড়িয়ে ২য় রাউন্ডে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এএফসি অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে বাছাই পর্বের পরবর্তী রাউন্ডে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন: ‘সেরাটা দেওয়ার চেষ্টা করব’

আজ বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল একটু চাপে থেকেই। ড্র হলে স্বাগতিক সিঙ্গাপুর পরের বাছাই খেলবে। কারণ গোল ব্যবধানে তারা এগিয়ে। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ স্বাগতিকদের চাপে রাখে। গ্যালারী থেকে রুমা-প্রীতিরা তুমুল উৎসাহ-উদ্দীপনা পেয়েছেন। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। এই গোল বাংলাদেশকে লীডে থেকে বিরতিতে ড্রেসিংরুমে ফেরায়।

সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়েই সমীকরণ মিলিয়েছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

আরও পড়ুন: হারলো বার্সেলোনাও

বিরতির পরও খেলার লাগাম ছোটন বাহিনীর হাতেই ছিল। পুনরায় খেলা শুরু হওয়ার মিনিট দশেক পর আরেকবার পেনাল্টি পায় বাংলাদেশ। এবারও শট নেন প্রীতি। আবারও গোল করলে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাড়ে। ৬২ মিনিটে সুলতানা আক্তার আরেকটি গোল করলে বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়।

এএফসি অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের রাউন্ড-১ এ বাংলাদেশ ডি গ্রুপে পড়েছিল। ডি গ্রুপের তিন দলের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ছয় পয়েন্ট নিয়ে বাছাইয়ের রাউন্ড-২ নিশ্চিত করেছে। রাউন্ড-১ বাছাইয়ে ৮ গ্রুপে ২৯ দেশ অংশ নিয়েছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন রাউন্ড-২ বাছাই এ খেলবে। ১৬-২৪ সেপ্টেম্বর রাউন্ড-২ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাছাইয়ের পরবর্তী গ্রুপিং এবং ভেন্যু পরবর্তীতে নির্ধারণ হবে।

আরও পড়ুন: কোহলির বিশ্বরেকর্ড

বাছাইয়ের রাউন্ড-২ এর দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ আগামী বছর ৭-২০ এপ্রিল ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাছাই পর্ব থেকে যাওয়া চার দলের সঙ্গে সরাসরি খেলার সুযোগ পাবে চার দল। স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে জাপান, চীন ও উত্তর কোরিয়া সরাসরি খেলবে ২০১৯ সালে এএফসি অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপের সেরা তিন হওয়াতে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা