ছবি-সংগৃহীত
খেলা
বাংলাদেশ-আয়ারল্যান্ড

বৃষ্টি বাধায় পণ্ড প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি পণ্ড হয়েছে। বৃষ্টি বাগড়ায় ধুয়ে যায় টাইগারদের
এই প্রস্তুতি ম্যাচ। ফলে আর কোনো প্র্যাকটিস ম্যাচের সুযোগ পাচ্ছে না তামিম ইকবালের দল।

আরও পড়ুন : করোনার জরুরি অবস্থার অবসান ঘোষণা

আজ (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরুর কথা ছিল এই গা গরমের ম্যাচের।

এদিন খেলা শুরুর আগেই বৃষ্টি এসে বাধা দেয়। বৃষ্টি বন্ধ হলে মনে হচ্ছিল খেলা দেরিতে হলেও শুরু হবে এবং কার্টেল ওভারের ম্যাচ হবে। কিন্তু শেষ পর্যন্ত মাঠ প্রস্তুত করা যায়নি। ম্যাচটি বাতিল হয় ভেজা আউটফিল্ডের কারণে।

এক টুইটে আইরিশ ক্রিকেট বোর্ড জানায়, ‘নিরাপদভাবে খেলার জন্য আউটফিল্ড ও রান নেওয়ার জায়গা পর্যাপ্তভাবে শুকায়নি। এ জন্য ম্যাচ অফিসিয়ালরা খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।’

বাংলাদেশ সময় আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে খেলা বাতিলের ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা।

আরও পড়ুন : ভারতে ৬ জনকে গুলি করে হত্যা

এদিকে দলের সঙ্গে যোগ না দেওয়ায় প্রস্তুতি ম্যাচে খেলার কথা ছিল না সাকিব আল হাসানের। তবে তিনি যুক্তরাষ্ট্র থেকে গতকালই ইংল্যান্ডের ‍উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদিকে আজ লন্ডনে পৌঁছেছেন পেসার মুস্তাফিজুর রহমান।

আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজটির আয়োজক এসেক্স। খেলা হবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা