ছবি: সংগৃহীত
খেলা

আয়ারল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজটি আবার আয়ারল্যান্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেখানে জিততে পারলে আইরিশরা সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে।

আরও পড়ুন: ধোনির কণ্ঠে বিদায়ের সুর

এমন একটি সিরিজের জন্য পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

এই সিরিজের ওপর নির্ভর করছে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের ভাগ্য। বাংলাদেশ সিরিজটি জিতলে দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলবে বিশ্বকাপে। আর আয়ারল্যান্ড ৩-০ ব্যবধানে জিততে পারলে তারা সরাসরি বিশ্বকাপ খেলবে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

আয়ারল্যান্ড ওয়ানডে দলে রয়েছে, অ্যান্ড্রু বালবিরনি (অধিনায়ক), মার্ক অ্যাডেয়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার ও ক্রেইগ ইয়াং।

আগামী ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডের এসেক্স ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা