ছবি-সংগৃহীত
খেলা
বিশ্বকাপ দল ঘোষণা

সময় জানালেন বাশার

স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল নিয়ে ছক আঁকছে বাংলাদেশ। তবে এ নিয়ে তাড়াহুরা করছে না বাংলাদেশ। বিশ্বকাপ দল ঘোষণা করতে আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এমন কথাই জানান বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।

বিশ্বকাপের দল ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করব। এরপরই আসলে আমাদের স্কোয়াড চূড়ান্ত করতে সুবিধা হবে। সেই পর্যন্ত মোটামুটি যতটুকু দেখা সম্ভব আমরা দেখব।

আগামী মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং আগামী জুন-জুলাইয়ে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

জাতীয় দলের এই নির্বাচক বলেন, সিরিজ দুটো জেতাই আমাদের প্রধান লক্ষ্য। এর মধ্যে আমরা খেলোয়াড়দের দেখব। এরপর আসলে খুব বেশি দেখার সুযোগ থাকবে না।

আরও পড়ুন : বিশ্বের জনবহুল দেশ ভারত

এদিকে সপ্তাহ খানেক পরই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। সেখানকার বৈরী আবহাওয়া আর কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয়া একটু কঠিনই হবে বলে মনে করেন বাশার। তবে তার ধারণা, সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে টাইগাররা।

বাশার বলেন, মে মাসের শুরুতে ইংল্যান্ডে আবহাওয়া একটু ঠান্ডা থাকে। বৃষ্টি হতে পারে। উইকেট আদ্র থাকে। সবমিলিয়ে একদম বিরুদ্ধ পরিস্থিতিতে খেলতে হবে। তবে আমাদের ছেলেরা এখন প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে পারে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা