খেলা

বাবা হচ্ছেন নেইমার

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান স্টার তারকা নেইমার দ্য সিলভা জুনিয়র। ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য আছেন মাঠের বাইরে। সে কারণে আন্তর্জাতিক বিরতিতে খেলতে পারেননি জাতীয় দলের হয়েও। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। এমন সময় ভক্ত-সমর্থকদের দিলেন সুখবর। এক যুগ পর ফের বাবা হতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে ৪ নারীর মৃত্যু

আজ বুধবার স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন।

ব্রুনার বেবি বাম্পে চুমো খাওয়ার ছবি দিয়ে নেইমার লিখেন, ‘আমরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। তুমি যখন আসবে তখন তোমার আগমনে আমাদের জীবন পরিপূর্ণ হবে। তুমি আমাদের জীবনকে আরও আনন্দময় করবে। তুমি অত্যন্ত সুন্দর একটি পরিবারে আসতে যাচ্ছো। যেখানে তুমি তোমার ভাই, তোমার দাদা, চাচাকে সব সময় পাশে পাবে। ইতোমধ্যে তারা তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি।’

এর আগে ২০১১ সালে ১৯ বছর বয়সে প্রথম বাবা হয়েছিলেন নেইমার। তার প্রাক্তন বান্ধবী ক্যারোলিনা দান্তেসের কোলজুড়ে এসেছিল ছেলে ডেভিড লুকা। নেইমারের ফুটবল ক্যারিয়ারের একেবারে শুরুত জন্ম হয়েছিল ডেভিডের।

আরও পড়ুন : টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

২০১০ সালের আগস্টে ব্রাজিল জাতীয় দলে নেইমারের অভিষেক হয়। আর ২০১১ সালে তিনি বাবা হন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা